হাইটেনশন তারের সংস্পর্শে আসতেই জ্বলল বাস, চালক সহ জীবন্ত দগ্ধ ৬

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাইটেনশন তারের সংস্পর্শে আসতেই জ্বলল বাস, তীর্থ যাত্রী নিয়ে ফেরার পথে দুর্ঘটনা গ্রস্থ বাস। হাইটেনশন তারের সামনে আসতেই দাউদাউ করে জ্বলে উঠল গোটা বাসটি। বাসে ছিল ২৫ জন পুণ্যার্থী। বাসের সকলেই তীর্থ সেরে ফির ছিলেন।

আরও পড়ুনঃ অ্যালকেমিস্ট তদন্তে ১৫ জনকে তলব ইডি-র

জানা গেছে, যাত্রীদের মধ্যে ৬ জন জীবন্ত আগুনে দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ১৭ জন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের মহেশপুরে। জানা গেছে, ২৫ জন পুণ্যার্থী আজমেঢ় থেকে বারমেরের এক  জৈন মন্দিরে গিয়েছিলেন।

হাইটেনশন তারের সংস্পর্শে আসতেই জ্বলল বাস, শনিবার সন্ধ্যায় সেখান থেকে বাড়ি ফেরার সময় জালোর জেলার মহেশপুরের কাছে পৌছে রাস্তা হারিয়ে ফেলে বাসটি। গুগল ম্যাপের সাহায্যে রাস্তা খুঁজতে শুরু করলে এক গলির মধ্যে বাস নিয়ে ঢুকে পরেন চালক। আর সেখানেই দুর্ঘটনার কবলে পরে বাসটি।

মহেশপুরের আসতেই সেখানে ঝুলে থাকা হাইটেনশন তারে সংস্পর্শে আসে বাস। মুহুর্তের মধ্যে আগুন ধরে যায় গোটা বাসটিতে। বাসের চালক ও সহযোগী সহ চারজন যাত্রী জীবন্ত পুরে মারা যান। গুরুতর আহত অবস্থায় ১৭ জন যোধপুরের হাসপাতালে চিকিৎসাধীন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন