মেট্রো স্টেশনের সামনে পরে বৃদ্ধের দেহ! তীব্র চাঞ্চল্য টালিগঞ্জে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অফিস টাইমে মেট্রো স্টেশনের বাইরে থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। আর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে খাস কলকাতায়। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: Shah Rukh Khan: ছবি হিট হতে না হতেই আবারও অহংকারী কিং খান? প্রশ্ন নেটিজেনদের!

সূত্রের খবর, বুধবার সকালে একটি বস্তাবন্দি দেহ পরে থাকতে দেখা যায়। এই ব্যাপারটি প্রথম লক্ষ্য করেন ওই এলাকার অটোস্ট্যান্ডের অটো চালকরা। তারপর ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। সঙ্গে সঙ্গে অটো চালকরাই স্থানীয় পুলিশকে খবর দেন। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

WhatsApp Image 2023 05 03 at 4.02.44 PM
মেট্রো স্টেশনের সামনে পরে বৃদ্ধের দেহ, তদন্ত শুরু করেছে পুলিশ

যদিওবা এই ঘটনায় স্থানীয়দের দাবি, ওই দেহটি এক বয়স্ক লোকের। তাছাড়াও এদিন সকালে মেট্রো স্টেশনের সামনে একটি অটোয় এসে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ ফেলে চম্পট দেয়। কিন্তু ওই ব্যক্তির এখনও কোনও পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

মেট্রো স্টেশনের সামনে পরে বৃদ্ধের দেহ, তদন্ত শুরু করেছে পুলিশ

মেট্রো স্টেশনের সামনে পরে বৃদ্ধের দেহ, তদন্ত শুরু করেছে পুলিশ

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টালিগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, ওই মৃত বৃদ্ধের বয়স ষাটের কাছাকাছি। রুগ্ন, শীর্ণকায় দেহ। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, কিংবা কে তাঁর দেহ কোন উদ্দেশ্যে মেট্রো স্টেশনের সামনে ফেলে গেল, তা জানা যায়নি।

WhatsApp Image 2023 05 03 at 4.02.44 PM 1

একইসঙ্গে বৃদ্ধের পরিচয় জেনে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি খতিয়ে জানার চেষ্টা করছে পুলিশ। তাছাড়াও ওই বৃদ্ধকে পরিকল্পনা করে খুন করা হয়েছে? নাকি এই ঘটনার পিছনে কোনও রহস্য রয়েছে? সেই রহস্যভেদের চেষ্টাও করছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন