Mukul-Subhrangshu: পিতা-পুত্রের সম্পর্ক বজায় থাকবে, বিজেপির মুকুলকে পাশে নিয়ে বললেন তৃণমূলের শুভ্রাংশু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৭ এপ্রিল তিনি দিল্লি গিয়েছিলেন। ১২ দিন পরে আজ মুকুল দিল্লি থেকে ফিরে এলেন। দিল্লিতে তিনি সবার সঙ্গে দেখা করেছেন ও কথা বলেছেন বলে দাবি করেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তাঁর বাবাকে জোর করে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। যদিও সেই দাবি খারিজ করেছেন মুকুল। তিনি বলেন, ‘আমাকে জোর করে কেউ নিয়ে যায়নি। নিজের ইচ্ছাতেই গেছি, নিজের ইচ্ছাতেই ফিরে এসেছি।’

আরও পড়ুনঃ অবসর নেওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসুন বিচারপতি গঙ্গোপাধ্যায়। (সম্পাদকীয়)

পিতা-পুত্রের সম্পর্ক বজায় থাকবে, বিজেপির মুকুলকে পাশে নিয়ে বললেন তৃণমূলের শুভ্রাংশু!
পিতা-পুত্রের সম্পর্ক বজায় থাকবে, বিজেপির মুকুলকে পাশে নিয়ে বললেন তৃণমূলের শুভ্রাংশু!

বাবা এতদিন পর বাড়ি ফিরে আসায় খুশি তাঁর পুত্র শুভ্রাংশু রায়ও। মুকুল রায় বলছেন, তিনি কোনওদিন তৃণমূলে যোগই দেননি। তিনি এখনও বিজেপিতেই আছেন। এদিন বাবা মুকুল রায়কে পাশে নিয়ে শুভ্রাংশু বললেন, ‘বাবা-ছেলের সম্পর্ক কোনওদিন আলাদা করা যায় না। কেউ অস্বীকারও করতে পারেন না। বাবা নিজের সত্ত্বা নিয়ে চলবেন, আমি আমার সত্ত্বা নিয়ে চলব। কিন্তু বাবাকে বাবা বলেই ডাকতে হবে, আমাকেও সন্তান হিসেবে বাবাকে সেইভাবেই দেখতে হবে।’

mamatamukul 1200x3111 1

শনিবার দুপুরের বিমানে দিল্লি থেকে কলকাতায় ফেরেন মুকুল। ফিরেই জানিয়ে দেন, ‘‘বিজেপিতেই আছি, প্রয়োজনে আবার দিল্লি যাব।’’ এদিন মুকুল রায় বাড়ি ফেরার পর তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কার সঙ্গে দেখা করতে দিল্লিতে গিয়েছিলেন? জবাবে তিনি বলেন, ‘দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গেই দেখা করতে হয়। দলের তো একটা মাথা থাকে। সেই মাথার সঙ্গেই দেখা করতে হয়।’ দলের কোন মাথার সঙ্গে দেখা করলেন তিনি? প্রশ্ন করতেই উত্তর, ‘অমিত শাহ।’ অমিত শাহর সঙ্গে দেখা হয়েছে? প্রশ্ন করায় বললেন, ‘কথা হয়েছে। টেলিফোনে।’

পিতা-পুত্রের সম্পর্ক বজায় থাকবে, বিজেপির মুকুলকে পাশে নিয়ে বললেন তৃণমূলের শুভ্রাংশু!

mukul roy 2

এদিকে, সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বঙ্গে একাধিক দুর্নীতি কাণ্ডে জড়িয়ে গিয়েছেন শাসক দলের একাধিক হেভিওইয়েট। তার আগে কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়ের হঠাৎ এতদিন দিল্লিতে কাটিয়ে আসা আগামী দিনে বঙ্গ রাজনীতিতে কোনও প্রভাব ফেলে কি না, সেই দিকেই নজর রাজ্য রাজনীতির কারবারিদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন