নজরবন্দি ব্যুরো: বুধেও কমল না সোনার দাম। অর্থাৎ মাসের শেষে পর পর দুই দিন বাড়ল হলুদ ধাতুর দাম। বুধবার ঊর্ধ্বমুখী সোনা-রূপো। আর সোনার দাম বাড়ায় সাধারণ মানুষের পাশাপাশি রীতিমত চিন্তায় পড়েছেন বিক্রেতারাও। যদিও গতকাল অনেকটা হারে দাম কমেছিল সোনা-রুপোর। কিন্তু এদিন ফের বেড়ে গেল হলুদ ধাতুর। তাহলে দেরি না করে গহনা কিনতে যাওয়ার আগে জেনে নিন ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।
আরও পড়ুন: Suvendu Adhikari: তাঁবু বানাতেই ৯২ লক্ষ টাকা খরচ? বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

প্রসঙ্গত, বাংলার নববর্ষের আগেই পরপর কয়েকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দাম। বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি ফিরে নিম্নমুখী ছিল হলুদ ধাতু। সোনার পাশাপাশি রুপোরও দাম নিম্নমুখী ছিল। কিন্তু তার পর থেকে ফের এক লাফে বাড়তে শুরু করে সোনার দাম। তবে রুপোর দামে সেই রকম পরিবর্তন আসেনি।

জানা গিয়েছে, বিয়ের মরশুমের আগে ফের বাড়ল সোনা-রুপোর দাম। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ১১০ টাকা। সোনার দাম বাড়লেও আজ দাম কমেছে রুপোর। বুধে ১ কেজি রুপোর দাম কমল ২০০ টাকা।
বুধেও কমল না সোনার দাম, পরপর দুদিন দাম বাড়ল হলুদ ধাতুর দাম

জানুন বিস্তারিত…
১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫৯৫ টাকা
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৪৪,৭৬০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৫,৯৫০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৫৯,৫০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১০৪ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৮,৮৩২ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬১,০৪০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১০,৪০০ টাকা
১ কেজি রুপোর দাম : ৭৬,৫০০ টাকা



