India-Pakistan: ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী, ২০১৪-র পর এই প্রথম দেশে কোনও পাকিস্তানি নেতার আগমন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। আগামী মাসের গোয়ায় অনুষ্ঠিত হওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এর বিদেশমন্ত্রীদের বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। ২০১৪ সালের পর এই প্রথম কোনও পাকিস্তানি নেতা ভারতে আসবেন।

আরও পড়ুন: Bollywood: জুহি আমিরের ঠাণ্ডা লড়াই! শুটিং ফ্লোরে অভিনেত্রীর সাথে কি করেছিলেন আমির?

Bilawal Bhutto
ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী, নেপথ্যে কারণ কি

সূত্রে খবর, পাকিস্তান বিদেশ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই খবরটিকে নিশ্চিত করা হয়েছে। মে মাসের ৪ ও ৫ তারিখ ভারত সফরে এসে বৈঠকে যোগদান করবেন। এই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিলাওয়াল। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণের সময় ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত বছর ইমরান খানকে গদিচ্যূত করে প্রধানমন্ত্রীর আসনে বসেন শেহবাজ শরিফ।

WhatsApp Image 2023 04 20 at 14.43.46
ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী, নেপথ্যে কারণ কি

ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী, নেপথ্যে কারণ কি

বিগত কয়েক বছরে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে পতন ঘটেছে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। সন্ত্রাস জিইয়ে রেখে পাকিস্তান থেকে ক্রমাগত মাদক ও অস্ত্র আসছে জম্মু ও কাশ্মীরে। রাষ্ট্রসংঘে বিলাওয়াল ভারতের সংখ্যালঘুদের প্রসঙ্গ টেনে দিল্লিকে আক্রমণ করতে চেয়েছিলেন তবে পাল্টা হিসেব বুঝিয়ে যোগ্য জবাব দিয়েছেন ভারত।

ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী, নেপথ্যে কারণ কি
ভারতে আসছেন পাক বিদেশমন্ত্রী, নেপথ্যে কারণ কি

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার ঘটনা সাম্প্রতিককালের ভারত ও পাকিস্তানের সংঘাতের অন্যতম উদাহরণ। পুলওয়ামার জবাবে পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক করে ভারত। ২০১৯ সালেই ৩৭০ ধারা তুলে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেনি পাক সরকার। রাষ্ট্রসংঘে একাধিকবার এনিয়ে সরব হয়েছিল তারা।

 

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন