Hrithik Roshan: সেলফি তুলতে চাওয়ায় ডেলিভারি বয়ের সঙ্গে খারাপ আচরণ! হৃতিক রোশনের ওপর রেগে আগুন নেটিজেনরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিনোদন জগতে প্রায়শই এমন কিছু ঘটে, যার ফলে অনেক অভিনেত্রী ও অভিনেতারা বিতর্কের শিরোনামে উঠে আসেন! ঠিক আবারও একটি ঘটনার জেরে সংবাদের শিরোনামে উঠে এল বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম! ঘটনাটি ঘটে সেলফি তোলা নিয়ে! সেলফি তুলতে চাওয়ায় খারাপ আচরণ করা হয়, ঘটনাটি প্রকাশ্যে আসতেই রেগে আগুন অভিনেতা হৃতিক রোশনের অনুরাগীরা। অনেক নেটিজেনরা প্রশ্ন তুলেছে ডেলিভারি বয় বলে কি সম্মান নেই?

আরও পড়ুন: Shehnaaz Gill: “নিজের ছবির প্রিমিয়ারে ডাক পাইনি”, বিস্ফোরক মন্তব্যে ফের শিরোনামে শেহনাজ

hrithik roshan 2

যদিও এই কাজটি হৃতিক রোশন ঘটায় নি। কাজটি ঘটিয়েছে তার নিরাপত্তা রক্ষী। এক রেস্তোরায় খেতে এসেছিলেন হৃতিক। রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় তাকে দেখে ছুটে আসে এক ডেলিভারি বয়। ডেলিভারি বয় সেলফি তোলার জন্য ফোন তুলতে গেলে অভিনেতা সেলফি তোলার জন্য মাথাও নিচু করেন। কিন্তু সেইসময় তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দেয় নিরাপত্তা রক্ষী।

Hrithik Roshan undergoes 12 week physical transformation Fighter to kick on November 15 with high octane action sequences 2

অনুরাগীরা কিন্তু শুধু নিরাপত্তা রক্ষীর ওপরে নয় হৃতিক রোশনের ওপরেও অতিষ্ট হয়ে রয়েছেন। কারণ নিরাপত্তা রক্ষী যখন তাকে বাধা দেয় তখন তিনি তার কোনো প্রতিবাদ করেনি। গোটা ঘটনাটি ক্যামেরা বন্দী করেছিল একজন। এবং সেটি সমাজ মাধ্যমে শেয়ার করেন তিনি। এর পরই ছি ছি পরে গেছে গোটা সামাজিক মাধ্যমে। অনেকে মন্তব্য করেছেন “ডেলিভারি বয় বলে কি মানুষ নয়?”, ” আমাদের জন্যই তোমরা সেলিব্রেটি হয়েছো, সাধারণ মানুষের জন্য জনপ্রিয় হয়ে তাদের অবহেলা করা উচিত নয়”

সেলফি তুলতে চাওয়ায় ডেলিভারি বয়ের সঙ্গে খারাপ আচরণ, রেগে আগুন অভিনেতার অনুরাগীরা

roshan afp sept d d
সেলফি তুলতে চাওয়ায় ডেলিভারি বয়ের সঙ্গে খারাপ আচরণ, রেগে আগুন অভিনেতার অনুরাগীরা

উল্লেখ্য এই ঘটনা ঘটার সময় হৃতিক রোশনের সাথে তার বর্তমান প্রেমিকা সাবা এবং প্রাক্তন স্ত্রী সুজান খান ও ছিলেন। এমনকি তার সন্তান ও উপস্থিত ছিলেন সেই সময়। সূত্রের খবর এবছরই নাকি তার বর্তমান প্রেমিকা সাবার সাথে বিয়ে টা সেরে ফেলবেন তিনি। তবে তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে তার এখনও যোগাযোগ রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন