Politics: রাজনীতিতে যোগ দেবে জিৎ, কি জানালেন অভিনেতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজকাল অভিনয়ের পাশাপাশি সবাই রাজনীতিতে যোগ দিচ্ছে। ছোট বড় নানা অভিনেতা কে দেখা যাছে হয় তৃণমূল, নয় বিজেপি নয়তো অন্য কোন দলের সাথে যোগ দিতে। অনেকে অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে যোগ দেওয়াটাকে বাংলা সিনেমার জগত কে দায়ী করছে। কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাফল্য এখন তলানিতে থেকেছে। কিন্তু বহু দর্শক দের মনে প্রশ্ন জাগছে এত বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েও কেন সুপারস্টার জিৎ এখনও রাজনীতিতে যোগদান করেননি।

আরও পড়ুনঃ বৃদ্ধা মা ভাত দেয়নি! সেই রোষে ষাটোর্ধ্ব মাকে গলা টিপে খুন করল ছেলে

🎻 JEET Bengali actor ( 12.1.19 | Jeet actor, Actors, Dev bengali actor

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বাজার আজ নয়, বিগতে কয়েক বছর ধরেই তলানিতে থেকেছে। এমন নয় যে কম পরিমানে সিনেমা তৈরি হচ্ছে কিন্তু বহু সিনেমা তৈরি হলেও হাতে গুনে বলা যাবে এত বছরে মোট কটা সিনেমা হিট হয়েছে। শুধু তাই নয় বহু তাবর তাবর অভিনেতা যারা আগে আমাদের বহু ভালো ভালো হিট হিট সিনেমা উপহার দিয়েছেন তাঁদের মতো অভিনেতা অভিনেত্রীদের সিনেমা ও বক্স অফিসে চলছে না। এই তালিকায় রয়েছে দেব, জিত , প্রসেনজিত সহ বহু অভিনেতা, অভিনেত্রী।

Jeet : সাথী-তে অভিনয়ের সময়‌ও জানতেন না বাংলা! কীভাবে অ-আ-ক-খ শিখলেন জিৎ?  - how tollywood superstar jeet learn bengali he replied in rituparno ghosh  show - Eisamay

তাই অনেকেই নিজের কেরিয়ায়ের অতুল ভবিষ্যতের কথা ভেবে রাজনীতিতে যোগ দিয়েছেন। এমন নয় যে জিৎ এর কেরিয়ার খুব ভালো চলছে। তাঁর কেরিয়ারেও নানা ওঠা পড়া রয়েছে। ২০১৪ সালে শেষ বার তিনি আমাদের সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এরপর ‘বাদশা দ্য ডন’ বা ‘বস ২’-এর মতো নানা সিনেমা দর্শক দের মন জিতলেও তা বক্স অফিসে ভালো দাগ ফেলতে পারেনি।

রাজনীতিতে যোগ দেবে জিৎ, ২০১৪ সালে শেষ বার তিনি আমাদের সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন

Tollywood actor Jeet tested Positive for COVID-19

 

‘রাবণ’ গতবছরে কিছুটা প্রত্যাশা জাগালেও তাও আশাহত করে। এখন মুক্তি পেতে চলেছে জিতের চেঙ্গিস। এই ছবির প্রমোশনেই তাঁকে ফের রাজনীতিতে যোগ নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে কাজ চালায়নি অভিনেতা। তিনি সাফ জানিয়েছেন তিনি রাজনীতি বোঝেন না। তিনি অভিনয় বোঝেন তাই সেটাই তিনি করতে চান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন