নজরবন্দি ব্যুরো: ‘তোর হাত কেটে নেব’, আবারও শুভেন্দু অধিকারীকে এক হাত নিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “তোর হাত কেটে নেব।” সেইসঙ্গে নির্বাচনের দিনক্ষণ স্থির হওয়ার আগেই জাঙ্গিপাড়ার প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি । আর যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করার পরই নানাভাবে তাঁকে আক্রমণ করতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: নজরে মতুয়া ভোট, রাণাঘাটে হাইভোল্টেজ সভা মমতার
প্রসঙ্গত, দলবদলের আগে এবং পর থেকে বলতে গেলে প্রায় প্রতিদিনই প্রাক্তন মন্ত্রীকে নিশানা করেন কল্যাণ। রবিবার জাঙ্গিপাড়ার সভা থেকে শুভেন্দুর হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “তোর হাত কেটে নেব। রামনবমীর আগে দেখা হবে, পিষে দেব।” এর পাশাপাশি এদিন শুভেন্দুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “লক্ষ্ণণ শেঠের পর কাঁথির মেজোবাবুই হয়ে উঠেছিলেন হলদিয়ার ডন। জাহাজ থেকে মাল নামানোর আগে ১৫-২০ শতাংশ কমিশন নিতেন।”
কল্যাণবাবু বলেন, “আগামী নির্বাচনে জঙ্গিপাড়ার প্রার্থী হবেন বর্তমান বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী।” নির্বাচনের দিণক্ষণ ধার্য হওয়ার আগে এভাবে প্রার্থীর নাম ঘোষণা ভালভাবে নেননি দলের একাংশ। প্রসঙ্গত, দলবদলের পর রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের ভূমিপুত্র শুভেন্দু। যে কোনও সভায় গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ’ বলে তোপ দেগেছেন। নির্বাচনে কারচুপির অভিযোগও করেছেন। পালটা দিয়েছেন শাসকদলের নেতারা।
‘তোর হাত কেটে নেব’, প্রসঙ্গত, গতকালই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, “শুভেন্দু অধিকারী তৃণমূলকে কালিমালিপ্ত করতে গিয়ে নিজের গায়েও কালি লেপছেন।”



