Milk: মাসের শুরুতেই মধ্যবিত্তের পটেকে কোপ, ফের দাম বাড়ল দুধের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাসের শুরুতেই বাড়ল অস্বস্তি! ফের মধ্যবিত্তের পকেটে কোপ! একধাক্কায় প্রতিলিটারে ২ টাকা দাম বাড়ল আমুল দুধের। মাসের শুরু থেকেই এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। এখন ৫০০ মিলিলিটার আমূল গোল্ডের দাম হল ৩২ টাকা। ৫০০ মিলি আমূল স্ট্যান্ডার্ড ও আমূল তাজা-র দাম হয়েছে ২৯ টাকা ও ২৬ টাকা। ৫০০ মিলি আমূল টি স্পেশ্যালের দাম হল ৩০ টাকা।

আরও পড়ুন: East Bengal: বড় খবর, নতুন কোচ চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল

amul milk

জিসিএমএমএফ সূত্র জানিয়েছে, মাসের শুরু থেকেই আমেদাবাদ, গান্ধীনগর এবং সৌরাষ্ট্রের বাজারে আমুল দুধের দাম বাড়ানো হয়েছে। একটি ৫০০ মিলি ‘আমুল গোল্ড’ এখন ৩২ টাকায়, ‘আমুল স্ট্যান্ডার্ড’ প্রতি ৫০০ মিলি ২৯ টাকায়, ‘আমুল তাজা’ প্রতি ৫০০ মিলি ২৬ টাকায় এবং ‘আমুল-টি স্পেশাল’ প্রতি আধা লিটার ৩০ টাকায় বিক্রি হবে।

milk soy hemp almond non dairy 1200x628 facebook

জানা গিয়েছে, গুজরাট ডেইরি কো-অপারেটিভ গত বছরের ডিসেম্বরে গুজরাট বিধানসভা নির্বাচনের পর এই প্রথম আমুল দুধের দাম বাড়াল। এছাড়াও গত বছরের আগস্টে, জিসিএমএমএফ সর্বশেষ আমুল দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছিল। গুজরাট ছাড়াও, এই বছরের ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ সারা দেশের দুধের দাম বাড়িয়েছিল।

মাসের শুরুতেই মধ্যবিত্তের পটেকে কোপ, প্রতিলিটারে ২ টাকা দাম বাড়ল আমুল দুধের

milk 2
মাসের শুরুতেই মধ্যবিত্তের পটেকে কোপ, প্রতিলিটারে ২ টাকা দাম বাড়ল আমুল দুধের

অন্যদিকে, GCMFF সদস্য ইউনিয়নগুলি বর্তমানে গুজরাট জুড়ে ১৮,১৫৪ টি গ্রামে ৩৬ লক্ষ দুধ উৎপাদকদের কাছ থেকে প্রতিদিন গড়ে ১৬৪ লক্ষ লিটার দুধ সংগ্রহ করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন