পাত্রী দেখতে গিয়ে মাকে পছন্দ, হবু জামাইয়ের সঙ্গেই ঘর ছাড়লেন গৃহবধূ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কোনও সিনেমার গল্পকেও হার মানাবে! মেয়ে দেখতে এসে মা’কে পছন্দ যুবকের। কয়েকদিনের মধ্যে সেই ছেলের সঙ্গেই পালালেন ওই মহিলা। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদহের গাজলে।

আরও পড়ুন: SSC-TET Scam: মানিকের সঙ্গে অর্ণবের চ্যাট হিস্ট্রিতেই রয়েছে প্রভাবশালীদের নাম! খতিয়ে দেখছে ইডি

জানা গিয়েছে, গত ২৫ মার্চ বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছিলেন বছর পঁচিশের ওই যুবক। দুই বাড়ির মধ্যে দেখাশোনা হয়। কিন্তু যুবক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর পাত্রীর মা বাহানা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। গৃহবধূর স্বামীর অভিযোগ, তারপর থেকে আর বাড়ি ফেরেনি তাঁর স্ত্রী।

marriage
পাত্রী দেখতে গিয়ে মাকে পছন্দ, হবু জামাইয়ের সঙ্গেই ঘর ছাড়লেন গৃহবধূ

পাত্রী দেখতে গিয়ে মাকে পছন্দ, ঘর ছাড়লেন ৪৫ এর মহিলা

পাত্রী দেখতে গিয়ে মাকে পছন্দ, ঘর ছাড়লেন ৪৫ এর মহিলা

একথা জানাজানি হতেই এলাকাবাসীরা নানা কথা শুরু করেছে। লজ্জা ঢাকতে স্ত্রীকে পাগলের মত খুঁজছেন ওই ব্যক্তি। গাজল থানার দ্বারস্থ হন তিনি। গৃহবধূর বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়িতে স্বামী ও তিন সন্তানকে নিয়ে ভালই দিন চলছিল। মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসার পরই বিপত্তি ঘটে।

পাত্রী দেখতে গিয়ে মাকে পছন্দ, ঘর ছাড়লেন ৪৫ এর মহিলা

জানা গিয়েছে, মেয়ে দেখতে গিয়ে তাঁর মাকে পছন হওয়ার পর পাত্র প্রস্তাবও দিয়ে ফেলে। কিন্তু গৃহবধূ কেন রাজি হয়ে গেলেন এনিয়ে নানা প্রশ্ন উঠছে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন