Income TAx raid in BBC: বিবিসির অফিসে আয়কর হানা, সরব বিরোধীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি রাজনীতিতে যুক্ত হয়েছে বিবিসি প্রসঙ্গ। এরই মধ্যে মঙ্গলবার বিবিসির দিল্লি এবং মুম্বই অফিসে হানা দেয় আয়কর বিভাগ। লন্ডন ভিত্তিক বিবিসির অফিসে আয়কর হানা কেন? তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, প্রায় ৬০ থেকে ৭০ জনের একটি দল সার্ভে চালাচ্ছে। অফিসটি সিল করা হতে পারে।

আরও পড়ুনঃ Partha Chaterjee: পার্থ চট্টোপাধ্যায় শিক্ষাব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন, আদালতে দাবি ইডির

সূত্রের খবর, বিবিসি কর্মীদের ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। সকলের ভিতরে এবং বাইরে যাতায়ত বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ, বিবিসি অফিসের তরফে নিয়মিত করে ফাঁকি দেওয়া হচ্ছে। তাই এটা নিয়মিত সার্ভে। একাধিক কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, আন্তর্জাতিক কর আইন লঙ্ঘন এবং স্থানান্তর মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ রয়েছে বিবিসি-র বিরুদ্ধে।

বিবিসির অফিসে আয়কর হানা, কটাক্ষের মুখে সরকার 
বিবিসির অফিসে আয়কর হানা, কটাক্ষের মুখে সরকার 

বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে  কংগ্রেস। কংগ্রেসের তরফে ট্যুইট করে বলা হয়েছে, প্রথমে বিবিসি ডকুমেন্টারি এসেছিল, নিষিদ্ধ করা হয়েছিল। এখন বিবিসিতে অভিযান চালিয়েছে আয়কর দফতর। অঘোষিত জরুরি অবস্থা।

বিবিসির অফিসে আয়কর হানা, কটাক্ষের মুখে সরকার 

বিবিসির অফিসে আয়কর হানা, কটাক্ষের মুখে সরকার 
বিবিসির অফিসে আয়কর হানা, কটাক্ষের মুখে সরকার 

২০০২-এর গুজরাত হিংসা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরকে নিয়ে বিতর্ক চলছে দেশে। তথ্যচিত্রটিতে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা এবং ভারতে মুসলিমদের দুর্দশা তুলে ধরা হয়েছে। যা নিয়ে সরব হয়েছে বিজেপি সহ একাধিক সংগঠন। বিবিসির ডকুমেন্টরির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরেই আয়কর হানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন