নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার ত্রিপুরার মাটিতে সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। সোমবার আগরতলা উপস্থিত হয়েই ত্রিপুরাকে নিজের ঘর বলেই দাবি করেছেন মমতা। মানুষের সঙ্গে মিশে গিয়ে জনসংযোগের চেষ্টা করেছেন। আজ পদযাত্রার মাধ্যমেও বিরোধীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে চলেছেন তিনি। এমত অবস্থায় আগতরলার মাটিতে পা রাখার আগেই তৃণমূলকে কটাক্ষ করে মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল।
একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য, আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের কোনও নেতা, ত্রিপুরায় কোনও প্রচার বা সভায় ওই পার্টির নামই বলবে না। ওটা কোম্পানির নাম। ওরা কাউন্টের মধ্যেই নেই। নোটার থেকেও কম ভোট পাবে। এমনকি তৃণমূল ত্রিপুরায় কোনও পিকচারে নেই বলেও মন্তব্য করতে শোনা যায় শুভেন্দুকে। তবে কি আগের তুলনায় আরও কম ভোট পাবে পশ্চিমবঙ্গের শাসক দল!

গত এক বছর ধরে ত্রিপুরার মাটিতে উপস্থিত থেকে বাজার গরম করার চেষ্টা করেছেন ঘাসফুল শিবির। কিন্তু বারবারি জনসংযোগ গড়ে তুলতে অক্ষম হয়েছে তাঁরা। অন্যদিকে, ত্রিপুরায় শক্তিশালী হয়েছে বিজেপি। শরিক দল আইপিএফটিকে সঙ্গে নিয়ে তাঁদের মুল লড়াই বাম ও কংগ্রেসের জোটের সঙ্গে। তবে এবারের নির্বাচনে বিরাট ফ্যাক্টর হতে পারে প্রদ্যুৎ মাণিক্য দেববর্মার তিপ্রা মোথা। এর মধ্যে তৃণমূল আঁচড় কাটতে পারবে তো?
দলীয় কর্মীদের চাঙ্গা করতে এবং ত্রিপুরায় জনমত আদায় করতে গতকাল ত্রিপুরায় উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আগরতলায় বিরাট মিছিলের ডাক দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। রাজ্য তথা জাতীয় রাজনীতিতে কংগ্রেসের পরবর্তী বিরোধী দল তৃণমূলকে নিয়ে ত্রিপুরায় চিন্তা করছে না বিজেপি।
নোটার থেকেও কম ভোট পাবে তৃণমূল, ত্রিপুরা যাওয়ার পথে মন্তব্য শুভেন্দুর

তবে আজ আগরতলার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সুমন কাঞ্জিলালের তৃণমূল যোগ নিয়ে তোপ দাগতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন তিনি বলেন, বাইরে বলবে সরকারের সঙ্গে আছি। ভিতরে বলবে বিজেপির সঙ্গে আছি। বিধানসভায় দেখলেন না, আলিপুরদুযারের প্রাক্তন রিপোর্টার বলল, আমি সৌজন্য দেখাতে গেছিলাম। তৃণমূলে যোগ দিইনি। আমার কোনও প্রবলেম নেই। ৭৫ জনই বিজেপি। বিধানসভার ভিতরে, আগামীকাল দেখে নেবেন।



