Book Fair: এবার নজির গড়তে চলেছে কলকাতা বইমেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নানা দিক থেকে এবার নজির গড়তে চলেছে কলকাতা বইমেলা। এবারের মেলায় ছোটবড় মিলিয়ে প্রায় ৭০০টি বইয়ের স্টল এবং ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল থাকছে, যা অতীতে কখনও হয়নি। এবারই প্রথম শিয়ালদহ থেকে মেট্রোয় চেপে সরাসরি বইমেলা প্রাঙ্গনে পৌঁছে যাওয়া যাবে।

আরও পড়ুনঃ ফের শীতের কামব্যাক, রাজ্যে কমলো তাপমাত্রার পারদ

কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় শুক্রবার এক সাংবাদিক বৈঠকে জানান, ৩০ জানুয়ারি সল্টলেকের করুণাময়ীতে মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এবার নজির গড়তে চলেছে কলকাতা বইমেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনের মন্ত্রী মারিয়া খোসে গালবেজ সালভাদর, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রাজ্য মন্ত্রিসভার বহু সদস্য এবং এবারের থিম কান্ট্রি স্পেনের কবি সাহিত্যিকরা। ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা।মোট ২০টা দেশ এবারের মেলায় অংশগ্রহণ করছে।

এবার নজির গড়তে চলেছে কলকাতা বইমেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

মেলাপ্রাঙ্গণে থাকছে ৯৫০টি বইয়ের স্টল। এর বাইরে ৭০টি স্টল দেবে বাংলাদেশ। মোট ৯টা গেট হচ্ছে মেলাপ্রাঙ্গণে। থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বইমেলা প্রসঙ্গে বলতে গিয়ে সুধাংশুবাবু বলেন, ‘‘কোভিডের আগে শেষবার রেকর্ড ভিড় হয়েছিল বইমেলায়।

এবার নজির গড়তে চলেছে কলকাতা বইমেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

1 43

২৩-২৪ কোটি টাকার ব‌্যবসা হয়েছিল। মনে হচ্ছে এবার সেই রেকর্ড ছাপিয়ে যাবে। ইস্ট-ওয়েস্ট মেট্রো হয়ে যাওয়ার ফলে বইপ্রেমী মানুষদের যাতায়াতে সুবিধা হবে। তাছাড়া থাকবে বাড়তি বাসও।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন