ভোটের আগেই তৃণমূলে ভাঙন ধরাতে এবার মাঠে শোভন-বৈশাখী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ভোটের আগেই তৃণমূলে ভাঙন ধরাতে এবার মাঠে শোভন-বৈশাখী! ২১-শের মহারণে শাসকদলের অন্দরে ভাঙন অব্যাহত। অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। আর তাতে ইন্ধন জোগাচ্ছে তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া হেভিওয়েট নেতারা। দল ভাঙানোর দিকে এতদিন শাসকদলের মূল মাথাব্যাথা ছিল, শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ মাঠ থেকে রাজনৈতিক ময়দানের প্রশ্নে সক্কলে চাইছেন ‘রাজার মেজাজে’ দাদা স্পর্ধা ফেরাক মাঠেই।

এবার তার সঙ্গে যোগ দিলেন, শোভন-বৈশাখীও। সোমবার কলকাতায় রোড শো করার কথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের৷ সামনেই নির্বাচন তাই বিজেপি-র কলকাতা সাংগঠনিক জোনের দায়িত্ব পাওয়ার পরই দীর্ঘ বিরতি কাটিয়ে রাজনৈতিক কর্মসূচিতে নামছেন শোভন৷

সূত্রে খবর, কয়েকদিনের শোভনের হাত ধরেই কলকাতা পুরসভার তৃণমূলের তিন বিদায়ী কাউন্সিলর বিজেপি-তে যোগদান করতে পারেন৷ যদিও এখনও পর্যন্ত এ সম্পর্কে বিজেপির তরফে কিছু জানানো হয়নি।

ভোটের আগেই তৃণমূলে ভাঙন ধরাতে এবার মাঠে শোভন-বৈশাখী! এছাড়াও শুধু তৃণমূলের কাউন্সিলররাই নন, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সদস্য বেশ কয়েকজন অধ্যাপকও বিজেপি-তে আসতে পারেন বলে খবর৷ আর তাতেই আবারও অস্বস্তিতে শাসকদল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন