Dilip Ghosh: বিডিও চুরি করে থাকলে, বিডিওকে সাসপেন্ড করুন, বিস্ফোরক দিলীপ ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবাস দুর্নীতিকে লক্ষ্য করে বিধায়ক্ কালীপদ মণ্ডলের মন্তব্যকে টার্গেট করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। আবারও মর্নিং ওয়াক স্টেটমেন্ট পাওয়া গেল দিলীপ ঘোষের থেকে। ‘আবাসে দায় ঠেলা ঠেলি না করে, বিডিওদের দোষী মনে হলে সরিয়ে দিক,’ এমন মন্তব্য করলেন তিনি।

আরও পড়ুনঃ আবাস দুর্নীতিতে সমান দায়ী বিডিওরাও, বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের

প্রসঙ্গত, শ্যামপুরের তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডল আবাসের দুর্বনীতির জন্য দায়ী করেন বিডিওদের। তার বক্তব্য, আবাস দুর্নীতিতে সমান দায়ী বিডিওরাও। যোজনায় যুক্ত সমস্ত আধিকারিকরা সমানভাবে ঠিক নয়। তিন তলার বাড়ির মালিককেও সরকারি আবাস যোজনা দেওয়া হয়েছে। সরকারি আধিকারিকদের কারণে এই বিড়ম্বনা তৈরি হয়েছে। কৈফিয়ত যদি দিতে হয়, তাহলে বিডিও দিন। তালিকা তো বিডিও তৈরি করেছে। আমাদের মধ্যেও সকলে সৎ নয়। কিছু সুযোগ সন্ধানী রয়েছে। এত বড় একটা বিরাট কর্মযজ্ঞ। আমরা কী সকলে সৎ হয়ে গেছি? আধিকারিকরা দলকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেনি? ডেপুটেশন যদি দিতে হয়, পঞ্চায়েতের কাছে না গিয়ে বিডিওর কাছে দিক। বিডিও কৈফিয়ত দিক। কেন তৃণমূল দলের ওপর দোষারোপ?

1608509347 5fdfe7a3b9a15

শ্যামপুরের তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডলের এই মন্তব্যের পর উত্তাল রাজ্য রাজনীতি। আর সেই নিয়ে মন্তব্য করলেন পদ্মশিবিরের দিলীপ ঘোষ। তিনি বলেন, “আবাস যোজনা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছি। কেন্দ্রীয় সরকারের কাছেও অভিযোগ করেছি। এখন তা খতিয়ে দেখা হচ্ছে। তাই হয়ত নেতারা মেনে নিতে পারছেন না।  বিডিওদের নামে চালাচ্ছেন কিন্তু তা  তো হবে না। বিডিও চুরি করে থাকলে, বিডিওকে সাসপেন্ড করুন, শাস্তি দিন। আমরা যখন বিডিও অফিস ঘেরাও করছি, তাঁরা বলছেন, আমরা কী করব!”

বিডিও চুরি করে থাকলে, বিডিওকে সাসপেন্ড করুন, বিস্ফোরক দিলীপ ঘোষ

320345661 625889119336954 2671672245028895318 n

দিলীপ ঘোষ আরও বলেন, “তৃণমূলের নেতারাই বিডিওদের দিয়ে এসব করিয়েছেন। যাদের পাকা বাড়ি আছে তাদেরও নাম লিখতে বাধ্য করেছেন নেতারা। এখন বিপদ বুঝে বিডিওদের দিকে দায় ঠেলছেম্ন । দম থাকলে যে বিডিওরা গন্ডগোল করেছেন, তাঁদের সাসপেন্ড করে দেখান।” পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে রবিবাসরীয় সকালে বোগদা চা চক্রে যোগ দিয়ে এই বার্তা দিলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন