Vande Bharat Express: ৪৩০ টাকায় বন্দে ভারতের সওয়ারি হওয়ার সুযোগ! তালিকায় রইল আরও চমক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাহাড়প্রেমী মানুষদের কাছে নতুন বছরে সবচেয়ে বড় উপহার ‘বন্দে ভারত এক্সপ্রেস’। সবচেয়ে কম সময়ে পাহাড়ের কোলে পৌঁছে দেবে এই ট্রেনে। কিন্তু সমস্যা একটাই, ভাড়াটা যে সাধারণের তুলনায় বেশি! নাহলে ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেনে কে না চড়তে চায়! তবে এবার আর থাকবে না আফসোস। মাত্র ৪৩০ টাকায় বন্দে ভারতের সওয়ারি হওয়ার সুযোগ দিচ্ছে রেল। অবিশ্বাস্য হলেও সত্যি! জানুন কীভাবে?

আরও পড়ুনঃ নতুন বছরেই ‘গপ্পের ঠেক’ খুলছেন মীর, উপহার পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা

১ জানুয়ারি থেকে বঙ্গে নিয়মিত চলাচল শুরু করেছে ‘বন্দে ভারত এক্সপ্রেস’। তার আগে ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বুকিং। অনেকের মধ্যেই টিকিট কাটার হিড়িক পড়েছে। বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়েছে শুক্রবার। প্রিমিয়াম নতুন এই ট্রেন নিয়ে প্রতিটি মানুষের মধ্যে নানান কৌতূহল। উদ্বোধনের দিন একাধিক স্টেশনে মানুষের ভীড় দেখে তাজ্জব হতে হয়। নতুন এই ট্রেনের পরিষেবা, ভাড়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মানুষের মধ্যে কৌতুকহল দেখবার মত। যদি ভাড়ার তালিকার দিকে তাকানো যায় তাহলে ৪৩০ টাকাতেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সখ মিটতে পারে।

৪৩০ টাকায় বন্দে ভারতের সওয়ারি হওয়ার সুযোগ! তালিকায় রইল আরও চমক
৪৩০ টাকায় বন্দে ভারতের সওয়ারি হওয়ার সুযোগ! তালিকায় রইল আরও চমক

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য যাত্রীদের চেয়ার কারের ভাড়া হিসাবে খরচ করতে হবে ১,৫৬৫ টাকা। ইকোনমি ক্লাসের ভাড়া হিসাবে খরচ করতে হবে ২,৮২৫ টাকা। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসতে চেয়ার কারে ভাড়া হিসাবে খরচ করতে হবে ১,৫৪৫ টাকা এবং ইসি ভাড়া হিসাবে খরচ করতে হবে ২,৬৭০ টাকা। কোনও যাত্রী যদি হাওড়া থেকে মালদহ আসেন সিসি ভাড়া ৯৫০ টাকা এবং ইসি ভাড়া ১,৭৭৫ টাকা।

ফেরার পথে মালদহ থেকে হাওড়া সিসি ভাড়া ১,০৫০ টাকা এবং ইসি ভাড়া ১,৮৬৫ টাকা। বোলপুর থেকে মালদহ যাওয়ার জন্য সিসি ভাড়া ৭১০ টাকা এবং ইসি ভাড়া ১,২৪৫ টাকা। আবার মালদহ থেকে বোলপুর আসতে সিসি ভাড়া পড়বে ৮১০ টাকা এবং ইসি ভাড়া ১,৩৮৫ টাকা। মালদহ টাউন থেকে বারসই জংশন যাওয়ার জন্য যাত্রীদের সিসি ভাড়া হিসেবে খরচ পড়বে ৪৩০ টাকা।

ইসি ভাড়া হিসাবে খরচ পড়বে ৮২৫ টাকা। ফেরার পথে সিসি ভাড়া পড়বে ৪৪৫ টাকা এবং ইসি ভাড়া পড়বে ৮৪০ টাকা। বারসই থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য সিসি ভাড়া ৭২৫ টাকা এবং ইসি ভাড়া ১,২৩৫ টাকা। ফেরার পথে সিসি ভাড়া ৫২০ টাকা এবং ইসি ভাড়া ১,০৫০ টাকা। বোলপুর থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সিসি ভাড়া ১,৩১০ টাকা।

৪৩০ টাকায় বন্দে ভারতের সওয়ারি হওয়ার সুযোগ! তালিকায় রইল আরও চমক

bande bharat 1234455 1

অন্যদিকে, বোলপুর থেকে নিউ জলপাইগুড়ি ইসি ভাড়া ২,৩০৫ টাকা। ফেরার পথে অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে বোলপুরের সিসি ভাড়া ১,১৯০ টাকা এবং নিউ জলপাইগুড়ি থেকে বোলপুর ইসি ভাড়া ২,১৫০ টাকা। মাত্র ৪৩০ টাকা অথবা ৪৪৫ টাকাতেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথে সব থেকে কম দূরত্বের স্টপেজ মালদহ টাউন থেকে বারসই জংশন সফর করতে পারবেন। তবে আর অপেক্ষা কীসের? স্বাদ নিয়ে ফেলুন ভারতের দ্রুতগামী ট্রেনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন