নজরবন্দি ব্যুরোঃ আইপিএলের শেষ বেলায় কিছুটা চমকে দিল কলকাতা নাইট রাইডার্স। দেড় কোটি টাকায় তাঁরা কিনে নিল শাকিব আল-হাসানকে। এই নিয়ে চতুর্থ বার কেকেআরে ফিরলেন শাকিব। দলে আসেন, আবার নিলামে তুলে দেওয়া হয়। গত এক বছরে শাকিব এমন কিছু পারফরম্যান্স করেননি দেশের হয়ে, যা তাঁকে আইপিএলে সুযোগ করে দেবে।

তবু কেকেআরের তাঁকে নেওয়ার প্রধান কারণ, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজ়ি লিগগুলিতে খেলার অভিজ্ঞতা এবং মিডল অর্ডারে বিকল্প তৈরি রাখা।২০১১ সালে তাঁকে কিনেছিল কেকেআর। ২০১৪ নিলামে তাঁকে ধরে রেখেছিল নাইটরা।২০১৭ সাল পর্যন্ত নাইটদের জার্সিতে খেলেন শাকিব। তারপর ২০১৮ থেকে হায়দরাবাদের হয়ে খেলেন।

এরপর আবার ২০২১ আইপিএল নিলামে প্রায় সাড়ে তিন কোটি দিয়ে তাঁকে কেনে কেকেআর। কিন্তু প্রভাব ফেলতে পারেননি বাংলাদেশের ক্রিকেটার। ২০২২ মেগা নিলামে অবিক্রীত ছিলেন। যার ফলে গত বছর আইপিএল খেলা হয়নি র। এবারও সেই অশনি সংকেত দেখা দিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত দল পেলেন শাকিব। ২০২২ সালে মেগা নিলামের সময় প্রধান দল গড়েই নিয়েছিল কেকেআর।
তবে নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আসার পর তার লক্ষ্য ছিল দলের কিছু ফাঁক-ফোকর পূরণ করা। নিলামে সেই মতই এগিয়েছে দুবারের আইপিএব জয়ীরা।এছাড়া নারায়ণ জগদীশন, বৈভব অরোরা, মনদীপ সিংহ, লিটন দাস, কুলবন্ত খেজরোলিয়া এবং সূয়স শর্মাকে। কারওর জন্যেই এক কোটি খরচ করতে হয়নি। ফলে দিনের শেষে কেকেআরের হাতে রয়ে গিয়েছে ১.৬৫ কোটি টাকা।
ফের নাইট সংসারে সাকিব, মিনি নিলামে কেমন দল গড়ল কলকাতা

কেকেআরের পুরো দল: শ্রেয়স আয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, বেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, রিঙ্কু সিংহ, শাকিব আল হাসান, ডেভিড উইজ়া, নারায়ণ জগদীশন, বৈভব অরোরা, মনদীপ সিংহ, লিটন দাস, কুলবন্ত খেজরোলিয়া এবং সূয়স শর্মা।



