নজরবন্দি ব্যুরোঃ শাসক দলের অনুষ্ঠানে গান গাইছেন মহিলা পুলিশ কর্মী, তৃনমূলের সভায় উপস্থিত পুলিশের বড়কর্তা, একাধিক বার এই ছবি সামনে এসছে রাজ্যবাসীর। আবারও সেই রাজ্যের শাসকদলের সভায় সম্বর্ধনা নিতে দেখা গেল এক পুলিশ আধিকারিককে। আর সেই কাণ্ড দেখে রীতিমত শোরগোল পরে গিয়েছে বর্ধমানে।
আরও পড়ুনঃ সাংসদের ওয়েবসাইটে বদলে গেল মালা রায়ের নাম, বেজায় চটলেন তৃণমূল সাংসদ
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের খাগড়াগড় এলাকায় তৃণমূল যুব সঙ্ঘের মশারি বিতরণের কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক খোকন দাস সহ জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার ও অন্যান্য নেতারা। সেখানেই উপস্থিত ছিলেন গোলাপবাগ ট্র্যাফিক পোস্টের ওসি বিশ্বনাথ পাইন। তিনি সেখানে সম্বর্ধনা নিয়েছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়াছে। ভিডিও ভাইরাল হতেই ভিডিয়ো তীব্র সমালোচনা শুরু করে বিরোধীরা।

জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, ভিডিওর সত্যতা প্রমানিত হলে, প্রয়োজনে শোকজ করা হবে অফিসারকে। এি সম্বন্ধে প্রতিক্রিয়া দেন, তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “কোনও দলীয় কর্মসূচিতে সরকারি আধিকারিক যেতে পারেন না। তবে এটা একটি ক্লাবের কর্মসূচি ছিল। ঠিক কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখতে হবে”।
উর্দিধারী পুলিশের সম্বর্ধনা শাসকদলের মঞ্চে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা
যদিও ভিডিও বিষয়টি অস্বীকার করেন গোলাপবাগ ট্র্যাফিক পোস্টের ওসি বিশ্বনাথ পাইন। অভিযুক্ত পুলিশ আধিকারিক জানান, তিনিও না জেনেই অংশ নিয়েছেন। তিনি জানতেন ক্লাব কর্মসূচি। বিষয়টির সত্যতা কতটা তা শীঘ্রই খতিয়ে দেখা হবে এমনটাই সুত্রের খবর।



