Vladimir Putin: চরম অসুস্থ পুতিন, পড়ে গিয়ে পোশাকেই মলত্যাগ রুশ রাষ্ট্রনায়কের, জল্পনা রাশিয়া জুড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুতিনের শারীরিক সমস্যা সংক্রান্ত নানা গুঞ্জনের কথা শোনা গিয়েছে বেশ কয়েক মাস ধরেই। বিশেষত রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকেই পশ্চিমি মিডিয়াগুলিতে বিভিন্ন খবর প্রকাশ পেয়েছে। বলা হচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আয়ু বাকি আর বড়জোর তিন বছর!

আরও পড়ুনঃ ‘যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে’, পদ্মভূষণ পেয়ে আপ্লুত সুন্দর পিচাই

চরম অসুস্থ পুতিন, পড়ে গিয়ে পোশাকেই মলত্যাগ রুশ রাষ্ট্রনায়কের, জল্পনা রাশিয়া জুড়ে

তাঁর অনেক অসুখের মধ্যে রয়েছে ক্যান্সারের মত মারণ রোগও। আর এবার তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রাকাশ হল এক চাঞ্চল্যকর গুঞ্জন। রাশিয়ার প্রেসিডেন্ট নাকি পরে গিয়ে পোশাকের মধ্যেই মল ত্যাগ করে ফেলেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিররে’র দাবি অনুযায়ী পুতিন নাকি তাঁর বাসভবনের সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গিয়েছেন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে।

চরম অসুস্থ পুতিন, পড়ে গিয়ে পোশাকেই মলত্যাগ রুশ রাষ্ট্রনায়কের, জল্পনা রাশিয়া জুড়ে

বেশ কয়েক ধাপ গড়িয়ে নিচে নামেন তিনি। এর ধাক্কায় অনিচ্ছাকৃত মলত্যাগ করে পোশাকও নোংরা করে ফেলেন। দ্রুত নিরাপত্তাকর্মীরা এসে তাঁকে একটি সোফায় বসান। পরে তাঁদের সহায়তায় শৌচাগারে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় তাঁর অসুস্থতা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে রাশিয়া জুড়ে।

14 1

চরম অসুস্থ পুতিন, পড়ে গিয়ে পোশাকেই মলত্যাগ রুশ রাষ্ট্রনায়কের, জল্পনা রাশিয়া জুড়ে

অন্ত্রের ক্যানসারে ভুগছেন ৭০ বছরের রাষ্ট্রনায়ক। আর সেই কারণেই এই ধরনের পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাঁকে এমনি দাবি ‘জেনারেল এসভিআর’ নামের রুশ টেলিগ্রাম চ্যানেলের। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত পুতিনের দৃষ্টিশক্তিও নাকি ক্রমে দুর্বল হয়ে আসছে। যদিও সব গুঞ্জন উড়িয়ে দিয়েছে রুশ প্রশাসন। তাঁদের দাবি, এই সবের কোনও সত্যতা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন