নজরবন্দি ব্যুরোঃ গুরুতর জখম জুবিন নাটিয়াল। বৃহস্পতি বার সকালে বড়সড় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জুবিন। নিজের বাড়িতেই সিঁড়ি থেকে পড়ে গিয়ে ভয়ঙ্কর চোট পান তিনি। হাসপাতালে ভর্তি করা হয়াছে তাঁকে।
আরও পড়ুনঃ বিশ্বকাপের মঞ্চে উল্টো পতাকা ধরলেন নোরা, কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
হাসপাতাল সূত্রে খবর, কনুই ভেঙে গেছে গায়কের। হতে পারে অপারেশন। সম্ভবত আজই অস্ত্রোপচার হবে তাঁর। শুধু কনুই জখম হয়নি, মাথা এবং পাঁজরের হারেও যথেষ্ট চোট লেগেছে জুবিনের। তাঁর দুর্ঘটনার খবর আসতেই চিন্তায় অনুরাগীরা। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এর বেশী কিছু জানা যায়নি।

গায়ক জুবিন নিজেকে ভারতীয় সঙ্গীতের গ্লোবাল হিটদের মধ্যে একজন জনপ্রিয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার গান যেমন রাতান লম্বায়ান, লুট গয়ে, হুমনাভা মেরে, তুঝে কিতনে চাহনে লাগে হাম, তুম হি আনা, বেওয়াফা তেরা মাসুম চেহরা ইত্যাদি অনুরাগীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।
গুরুতর জখম জুবিন নটিয়াল, চিকিৎসা চলছে হাসপাতালে

গত সপ্তাহেই জুবিন দুবাইয়ে একটি লাইভ কনসার্টে পারফর্ম করেছিলেন। একই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “দুবাইয়ের উষ্ণ অভ্যর্থনা পেয়ে এখানে পারফর্ম করার আগ্রহ আমার সবসময় ছিল। আমি এখানে পারফর্ম করতে পেরে এবং আমার ভক্তদের বিনোদন দিতে পেরে বেশ উত্তেজিত লাগছে।” সেদিনেই তাঁর মুখে শোনা যায় আসন্ন ডিসেম্বরে শীতের মরশুমে অনেক প্ল্যান করেছিলেন তিনি।

তিনি আরও বলেন, “এটি কয়েক দিনের মধ্যে একটি উত্সব মরসুম হবে এবং আমি উদযাপন শুরু করব গানের মধ্য দিয়ে, সকলকে উৎসবের মরশুমে মাতিয়ে রাখব।‘’ কিন্তু এই দুর্ঘটনা ঘটার পর চিকিৎসকরা জানিয়েছেন এই মুহূর্তে তিনি ডান হাত ব্যবহার করতে পারবেন না। এবং কোন শো এখন কিছুদিন তাঁর পক্ষে করা সম্ভব হবে না। তাঁর শারীরিক অবস্থা চিন্তায় রাখছে ভক্তদের।



