নজরবন্দি ব্যুরো: হিমাচলে বিধানসভা প্রচারে অগ্নিপথ প্রকল্পকে ইস্যু করে প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানান, কেন্দ্রে যদি তাঁরা ক্ষমতায় আসেন তাহলে এই অগ্নিপথ প্রকল্প বাতিল করা হবে।শুধু তাই নয় এরসঙ্গে কৃষি ঋণ মুকুব প্রসঙ্গ তুলে ধরেন কংগ্রেস নেত্রী। হিমাচল নির্বাচনের ভোট এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা।
আরও পড়ুন: উত্তরবঙ্গ হওয়া এখন সময়ের অপেক্ষা, দাবি অনন্ত মহারাজের
শুক্রবার হিমাচল প্রদেশের কাংড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে একটি সভা করছিলেন কংগ্রেস নেত্রী। সেই সভামঞ্চ থেকে অগ্নিপথ প্রকল্প বাতিলের প্রতিশ্রুতি দিলেন প্রিয়াঙ্কা। কংগ্রেস নেত্রী বলেন যে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে, অগ্নিপথ প্রকল্প বাতিল করা হবে। কংগ্রেস যা প্রতিশ্রুতি দেয়, তা পালন করা হয় বলে জানান কংগ্রেস নেত্রী।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ছত্তিশগড়ে গত বিধানসভা নির্বাচনে কৃষকদের ঋণ মুকুব করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কংগ্রেস সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও কর্মসংস্থান নিয়েও হিমাচল প্রদেশে বিজেপি নেতৃ্ত্বাধীন সরকারের সমালোচনা করতে ছাড়েননি তিনি।
হিমাচলে সরকার গঠন হলেই বাতিল হবে অগ্নিপথ প্রকল্প, দাবি প্রিয়াঙ্কা গান্ধীর

উল্লেখ্য,এর আগেও অগ্নিপথ প্রকল্প নিয়ে সরব হতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকেও। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশজুড়ে সংগঠিত হওয়া বিক্ষোভকে সমর্থন করেছিলেন তিনি। একই সঙ্গে বার্তা দিয়েছিলেন বিক্ষোভকারীদের পাশে থাকারও।



