হিমাচলে বিধানসভা প্রচারে অগ্নিপথ প্রকল্পকে ইস্যু করে প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানান, কেন্দ্রে যদি তাঁরা ক্ষমতায় আসেন তাহলে এই অগ্নিপথ প্রকল্প বাতিল করা হবে।
আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সীরা অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনা বিভাগে আবেদন করতে পারবেন। এর জন্য কিছু বিশেষ শারীরিক পরীক্ষার প্রয়োজন হবে। মেডিক্যাল পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে পরবর্তী ছাড়পত্র।
‘চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা’ নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদেই দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে যে সমস্ত রাজ্য গুলি থেকে সেনাবাহিনীতে যোগদানের প্রবণতা বেশি সেই রাজ্যগুলোতেই বিক্ষোভ চলছে।