ISRO: ইতিহাস গড়লো ইসরো, ৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি বাহুবলীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীপাবলির আগে ইতিহাস গড়লো ইসরো। সবথেকে ভারী রকেটে করে একসঙ্গে ৩৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হল।পাঁচ হাজার সাতশো ছিয়ানব্বই কেজির পেলোড নিয়ে সফল উড়ানে শনি-রবির মধ্যরাতে ইতিহাস লিখল আত্মনির্ভর ভারত। এই রকেট দৈর্ঘ্যে সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন। এছাড়াও এই রকেটের লো আর্থ অরবিটে আট টন পর্যন্ত পে-লোড বহন করার ক্ষমতা রয়েছে।

আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, সুন্দরবনে জারি হল সতর্কবার্তা

ইউক্রেনে দখলদারির জেরে বিশ্ববাজারে কার্যত এক ঘরে হয়ে গিয়েছে রাশিয়া। আর সেই সুযোগেই মহাকাশ বাণিজ্যে মস্কোকে টেক্কা দিল ভারত। ব্রিটেনের ছত্রিশটি উপগ্রহ নিয়ে পাড়ি দিল ভারতের সবচেয়ে ভারী রকেট। বলা চলে, আত্মনির্ভর ভারতকে প্রতিষ্ঠিত করতে ইসরোর এই অবদান অনস্বীকার্য।

ইতিহাস গড়লো ইসরো, ৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি বাহুবলীর

ইতিহাস গড়লো ইসরো, ৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি বাহুবলীর

8

মহাকাশ বিজ্ঞানে আমূল পরিবর্তন এনে দেবে এই অভিযান। ইসরো এর আগে একাধিক স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে। তবে এত ভারী রকেট এর আগে নিজেদের ক্ষমতায় উৎক্ষেপণ করেনি ভারত। আর এই রকেটের সাহায্যে মহাকাশের সব খবর খুব সহজেই পৌঁছিয়ে যাবে ইসরোর ভেতরে। এই উপগ্রহের নাম LVM3-M2/OneWeb India-1। পাঁচ হাজার সাত’শ ছিয়ানব্বই কেজির পে লোড নিয়ে মহাকাশ পাড়ি দিয়ে ইতিহাস লিখল এই রকেট। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে এই উৎক্ষেপণ সফল হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন