Sougata Roy: বিজেপিকে বাঁদর কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগতর, ছাড়লেন না দিলীপকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আবারও সমালোচকদের হুমকি দিলেন সৌগত রায়। ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-য় বিজেপির দিলীপ-সুকান্তকে একযোগে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। বিরোধীদের জুতোপেটা করার হুমকি ও শোনা যায় সাংসদের গলায়। অন্যদিকে, দুর্নীতি নিয়েও সুর চড়িয়েছেন সৌগত রায়। পার্থ-অনুব্রত প্রসঙ্গে বলেন, “যার বিরুদ্ধে দুর্নীতির স্পষ্ট অভিযোগ, প্রমাণ আসবে, যেমন পার্থর ক্ষেত্রে এসেছিল, তার তৃণমূল কংগ্রেসে জায়গা হয় না, হতে পারে না, হবে না।’

আরও পড়ুন: ন’সেকেন্ডে ধ্বংস হল ৯ বছরের আইনি লড়াই, ৪০ তলা জোড়া অট্টালিকার মহাপতন

সৌগত বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ‘নিজেদের নিয়ন্ত্রণ না করলে কেউ জুতোপেটা করলে দুঃখ করবেন না। কয়েকটা বাঁদর আছে বিজেপি করে। দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার নাম। আগে দিলীপ ঘোষ অশিক্ষিত ছিলেন। ক্লাস এইট পাশ। ফিটার মিস্ত্রি। আমি ভাবতাম যে ও যা ইচ্ছে তাই বলুক। কিন্তু এখন দেখছি সুকান্ত মজুমদার, সে বোটানির অধ্যাপক হয়েও সমান উগ্র কথা বলছে।’

বিজেপিকে বাঁদর কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগতর, ছাড়লেন না দিলীপকে
বিজেপিকে বাঁদর কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগতর, ছাড়লেন না দিলীপকে

তিনি আরও বলেন,’সিপিআইএম, বিজেপি আর কংগ্রেসের যদি কেউ থাকেন, তাঁদের আমি হুঁশিয়ারি দিয়ে এই ডানলপের মোড়ে থেকে বলে যাচ্ছি, এখানকার তিনবারের সাংসদ হিসেবে, যে আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে যদি আপনাদের কেউ জুতোপেটা করে, আপনারা দুঃখ করবেন না। আপত্তি করবেন না।’‌

বিজেপিকে বাঁদর কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগতর, ছাড়লেন না দিলীপকে

বিজেপিকে বাঁদর কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগতর, ছাড়লেন না দিলীপকে
বিজেপিকে বাঁদর কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগতর, ছাড়লেন না দিলীপকে

এদিকে, তৃণমূল সাংসদের এমন মন্তব্যে পাল্টা তাঁকেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন,’উনি জানেন যে আগামীবার টিকিট পাবেন না। তাই মার্কস বাড়ানোর জন্য এমন বক্তৃতা করছেন। ওঁর বয়স হয়েছে, এসব ওঁকে মানায় না। সংযত হোন, না হলে জনগণ ওঁকে গণতন্ত্রের জুতোপেটা করবে।’ অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন,’সৌগতবাবু ইদানীং যা বলছেন ওঁর কথার মূল্য থাকছে না। আমার ধারণা, বয়স বাড়ছে বলে দলে গুরুত্ব কম পাচ্ছেন। সেই কারণেই এসব বলে নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন। চোর না বলে কি বলা হবে, তা বলে দিন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন