নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে মামলায় বুধবার প্রদীপ সিংকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ধৃত প্রদীপ সিং মিডলম্যান হিসাবে কাজ করতে। সিবিআই হেফাজতে থাকা প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য অশোক সাহাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সিবিআই। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই প্রদীপ সিংকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁর অফিসে তল্লাশি সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রদীপ সিংকে আদালতে পেশ করা হবে।
আরও পড়ুনঃ SSC-TET Scam: সকালে বাগডোগরা বিমানবন্দরে সুবীরেশ ভট্টাচার্য, ফের তলব করল সিবিআই?
বুধবার নিউটাউন থেকে গ্রেফতার করা হয় প্রবীর সিংকে। বৃহস্পতিবার আলিপুরের স্পেশাল আদালতে পেশ করা হবে তাঁকে। ইতিমধ্যেই প্রদীপের ইডি ব্লকের একটি অফিসে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই আধিকারিকরা। যেটা মনে করা হচ্ছে এজেন্টদের কাছ থেকে টাকা প্রদীপ সিং হয়ে চলে যেত প্রভাবশালীদের কাছে। এই প্রভাবশালীদের তালিকায় কারা রয়েছেন? সবটা জানতেই শুরু হয়েছে জোরকদমে তল্লাশি অভিযান।

সিবিআই সূত্রে খবর, যে সমস্ত চাকরি প্রার্থীদের যোগ্যতা ছিল না। সেই সমস্ত চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগ কর্তাদের যোগাযোগ করাতেন প্রদীপ সিং। অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি এওয়ার বিনিময়ে মোটা টাকা পাইয়ে দিতেন তিনি। কীভাবে মিডলম্যান হিসাবে কাজ করত প্রদীপ? কতজনের নিয়োগ হয়েছে? নিয়োগের ক্ষেত্রে কতটাকা লেনদেন হয়েছে? সবটা জানতে চায় সিবিআই আধিকারিকরা।
নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রদীপ সিংকে আদালতে পেশ, ক্রমাগত রহস্য ঘনাচ্ছে

এখানেই শেষ নয়। সিবিআইয়ের আধিকারিকরা মনে করছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগ রয়েছে প্রদীপ সিংয়ের। আজ সিবিআই আদালতে পেশ করা হলে তাঁকে হেফাজতে নেওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া শুরু করবে সিবিআই। কারণ, তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।



