নজরবন্দি ব্যুরো: বলিউডে বয়কটের হাওয়া এবার টলিউডে। ইন্দ্রদীপ দাসগুপ্ত নতুন ছবি ‘বিসমিল্লা’ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জন্মাষ্টমী দিন মুক্তি পেয়েছে এই ছবি। আর মুক্তির পর থেকেই শুরু হয় বিতর্ক। বিসমিল্লা ঋদ্ধি সেন আর ফাতিমার চরিত্রে শুভশ্রী গাঙ্গুলি যেন কৃষ্ণ ও রাধা হয়ে ওঠার আখ্যান এই ছবিতে ফুটে উঠেছে।
আরও পড়ুন: অফিসে বসে ছবি তোলেন, ভিডিও করেন? সাবধান, যেতে পারে আপনার চাকরি
শুরুটা হয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ দিয়ে। ধর্মযুদ্ধ মুক্তি পেতে না পেতেই অভিযোগ উঠেছিল, ছবিতে গীতার শ্লোক পড়ে গলা কাটা দেখানো হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে বয়কটের ডাক দেওয়া হয়েছিল ধর্মযুদ্ধকে। এবার সেই তালিকায় নাম লেখালো সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বিসমিল্লা’।

মুসলিম বাঁশিওয়ালা ‘বিসমিল্লা’ আর তার প্রেমিকা ফাতিমাকে কেন রাধা-কৃষ্ণের মতো দেখানো হয়েছে? সেই প্রশ্নে জেরবার ছবির নির্মাতারা। কটাক্ষ-সমালোচনা ধেয়ে আসছে অহরহ। বাঁশি, সানাইয়ের সুরে প্রেম-ভালবাসা, হিংসা, অন্তর্দন্দ্বের গল্প দেখানো হয়েছে সিনেমায়। আর দুই ধর্মের এমন অন্তর্মিল দেখাতে গিয়ে রোষানলে পড়তে হল ‘বিসমিল্লা’ পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকে।
‘বিসমিল্লা’ ছবি বয়কট নিয়ে তোলপাড় নেটদুনিয়া, শুরু হয়েছে বিতর্ক

ভাইরাল এক পোস্ট নিয়ে তৈরি হয় গুঞ্জন। সেই পোস্টের সারমর্ম ছিল – ‘দক্ষিণ ভারতের সিনেইন্ডাস্ট্রিতে যখন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বন্দেমাতরম স্লোগান উঠেছে, তখন টলিউডের দাবি- বিসমিল্লা বলতেই হবে।’ মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটমাধ্যমে ডাক ওঠে ‘বয়কট বিসমিল্লা’। তবে, ছবি বয়কট নিয়ে অবশ্য বিসমিল্লার অভিনেতা-অভিনেত্রী বা পরিচালক সেভাবে কিছু না বললেও বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।



