নজরবন্দি ব্যুরো: ২১-এর বিধানসভার আগেই শুরু হয়েছে দলভাঙ্গানোর রাজনীতি। ২২ বছরের ইতিহাসে এই মুহূর্তে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে তৃণমূল। বাংলা দখলের লড়াইতে এগিয়ে বিজেপি। ফলে তৃণমুল নেত্রীর ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেও ভাঙছে তৃণমূল। দল ছাড়ছেন, বিধায়ক থেকে শুরু করে দলের অন্যান্য কর্মীরা। তবে নিজ মুখে এই দলত্যাগীদের পাত্তা দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে বেসুরোদের নিয়ে রাজনৈতিক সভা থেকে কড়া বার্তা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: এবার প্রতিষেধক হিসেবে মডার্নাকে স্বীকৃতি দেওয়ার পথে আমেরিকা!
তবে তাতেও চিঁড়ে ভেজেনি। তাই এবার তড়িঘড়ি বৈঠকের ডাক দিলেন তৃণমূলের নেত্রী। সমস্যা সমাধান করতে দলের কর্মসূচির রূপরেখা নির্ণয়ে আজই বিকেলে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিম।
পদত্যাগের হিড়িক,আজই রাজ্যে আসছেন অমিত শাহ তার আগেই বৈঠক মুখ্যমন্ত্রীর সূত্রের খবর, দলের ভাঙন এড়াতে বিকল্প রাস্তা খুঁজতেই কালিঘাটের বাড়িতে শুক্রবার বিকেলে জরুরি বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত থাকবেন ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও। এছাড়াও উপস্থিত থাকবেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের মতো শীর্ষ নেতারাও। এই ভাঙনের সময় দলকে একসূত্রে কি করে বাঁধা যায়, এ দিনের বৈঠকে তারই কৌশল খুঁজবেন তিনি।



