KKR: সব্বাইকে অবাক করে এবার KKR এর হেড কোচ হচ্ছেন চন্দ্রকান্ত পণ্ডিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নাইটদের হেডকোচের পদে এর আগে বসেছেন ট্রেভর বেলিস, জন বুকানন, জ্যাক কালিস, ব্রেন্ডন ম্যাকালামের মতো বিশ্বখ্যাত তারকারা। কিন্তু এ হেন বড় বড় নামও নাইটদের চেন্নাই বা মুম্বইয়ের মতো সাফল্য এনে দিতে পারেননি।

আরও পড়ুনঃ রোজগার নেই, আর্থিক কষ্টে ভুগছেন বিনোদ কাম্বলি, কাজের খোঁজে প্রাক্তন ক্রিকেটার

তাই এবার নাইটরা বড় নামের পিছনে না ছুটে দেশীয় কোচের না ঘোষণা করে দিল কোলকাতার দল। সব্বাইকে অবাক করে আগামী মরশুমে দলের হেডকোচের দায়িত্বে আসছেন চন্দ্রকান্ত পণ্ডিত। চন্দ্রকান্ত পণ্ডিত সদ্যই তুলনামূলকভাবে কম শক্তিশালী মধ্যপ্রদেশ দলকে রনজি ট্রফির চ্যাম্পিয়ন করেছেন। রনজি ফাইনালে মুম্বইকে হারিয়ে দেয় চন্দ্রকান্তের মধ্যপ্রদেশ।

23 9

নতুন দায়িত্ব পেয়ে চন্দ্রকান্ত বলেন, “কেকেআরের (KKR) কোচ হওয়াটা আমার কাছে গর্বের ব্যাপার। নাইটদের একাধিক ক্রিকেটারের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এই দল সম্পর্কে আমি জানি। সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।”

21 9

সব্বাইকে অবাক করে এবার KKR এর হেড কোচ হচ্ছেন চন্দ্রকান্ত পণ্ডিত

22 8

অপর দিকে কেকেআর সিইও বেঙ্কি মাইশোর চন্দ্রকান্ত পণ্ডিতকে স্বাগত জানিয়ে বলেছেন,”কলকাতা দলে চন্দ্রকান্তকে পেয়ে আমরা দারুণ খুশি। তাঁর হাত ধরেই আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। ঘরোয়া ক্রিকেটে ও সফল। শ্রেয়স আইয়ারের সঙ্গে ওঁর জুটি দেখার জন্য আমরা মুখিয়ে আছি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন