Mimi Chakraborty: মন মতো পোশাক পরা, যাকে ইচ্ছা ভালোবাসার স্বাধীনতা যেন পাইঃ মিমি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে উৎসব। সাধারণ মানুষ, নেতা মন্ত্রী বা সেলিব্রিটি সবাই নিজের নিজের মত করে উৎযাপন করছেন স্বাধীনতা দিবস। উৎসবে সামিল হলেন টলিউডের স্টার তথা সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুরু থেকেই বিতর্ক, সমালোচনার আতঙ্কে মুখে কুলুপ না এঁটে মিমি নিজের কথা বলেছেন। এবারেও অন্যথা হলনা।

আরও পড়ুনঃ আলিমুদ্দিনে উড়ল জাতীয় পতাকা, মুষ্ঠিবদ্ধ হাত প্রদর্শন করে বিপ্লবী অভিবাদন বিমানদের।

মন মতো পোশাক পরা, যাকে ইচ্ছা ভালোবাসার স্বাধীনতা যেন পাইঃ মিমি
মন মতো পোশাক পরা, যাকে ইচ্ছা ভালোবাসার স্বাধীনতা যেন পাইঃ মিমি

নিজের মতো করে ছক ভেঙেছেন বারবার। অভিনেত্রীদের যোগ্য সম্মান বা পারিশ্রমিকের জন্য লড়াই থেকে শুরু করে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ- সব ক্ষেত্রেই মিমি সরব হয়েছেন। প্রথম থেকেই বিভিন্ন বিতর্কিত ইস্যুতে দ্যার্থ হীন ভাষায় নিজের মত প্রকাশ করেছেন অভিনেত্রী। আর এইবছর স্বাধীনতা দিবসের দিনে জাতীয় পতাকা হাতে তিনি চাইলেন সত্যিকারের স্বাধীনতা।

mimi 1

কিন্তু কি সেই সত্যিকারের স্বাধীনতা? অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বার্তা দিয়েছেন। মিমি বলেছেন, ‘আশা করি, আমরা সকলে যেন প্রত্যেক দিন প্রকৃত অর্থে স্বাধীনতা খুঁজে পাই। নিজেদের কথা বলার স্বাধীনতা যেন পাই। যাকে ইচ্ছা ভালোবাসার, মনের মতো নিজেকে গড়ে তোলার স্বাধীনতাও যেন পাই।’

মন মতো পোশাক পরা, যাকে ইচ্ছা ভালোবাসার স্বাধীনতা যেন পাইঃ মিমি

স্বাধীনতা দিবসে ভেদাভেদহীন এক সমাজের স্বপ্ন দেখেছেন সাংসদ-অভিনেত্রী। যেখানে ইচ্ছে মতো পোশাক পরার, নিজের মতো করে দেশকে ভালোবাসা স্বাধীনতা থাকবে। তাঁর কথায়, ‘যা কিছু আমাদের বৈচিত্রের মাঝে ঐক্যকে নষ্ট করতে পারে, সেগুলি থেকেও যেন আমরা স্বাধীনতা পাই।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন