জাতীয় পতাকা তৈরির বরাত মুসলিমকে! ‘হর ঘর তিরঙ্গা’ বয়কটের ডাক ধর্মগুরু জ্যোতি নরসিংহানন্দার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে চলছে কেন্দ্রীয় সরকারের ‘হর ঘর তেরঙ্গা’ ক্যাম্পেন ৷ স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে প্রত্যেক নাগরিক তাঁর বাড়িতে তেরঙা উত্তোলন করবে। ১৫ অগস্টের আগে ২০ কোটিরও বেশি বাড়িতে জাতীয় পতাকার দেখা মিলবে বলে মনে করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলের ছবিতে তিন রঙা পতাকার ছবি দিয়েছেন৷

আরও পড়ুনঃ সম্পত্তির বহরে পার্থকে টেক্কা দেবে কেষ্ট, দাবি অনুপমের

জনসাধারণকেও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন তিনি। আর এই নিয়েই গোটা দেশের মানুষ তাঁদের বাড়িতে দেশের পতাকা উত্তলন করবেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচীকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন হিন্দু ধর্মগুরু জ্যোতি নরসিংহানন্দ। জাতীয় পতাকা তৈরির বরাত মুসলমানদের দেওয়ার কারণেই, হিন্দুদের এই কর্মসূচি বয়কট করা উচিত। এমনই অদ্ভুত দাবি তাঁর।

15 8

সম্প্রতি ওই ধর্মগুরুর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে তিনি তাঁর অসন্তোষ ব্যক্ত করেছেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের এক মুসলমান কারিগর বহুসংখ্যক জাতীয় পতাকা তৈরির বরাত পেয়েছেন। এর জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন তিনি। একজন মুসলমান কেন জাতীয় পতাকা তৈরির জন্য এত টাকার বরাত পাবেন? এই প্রশ্ন তুলেই সরব হয়েছেন নরসিংহানন্দ।

16 8

জাতীয় পতাকা তৈরির বরাত মুসলিমকে! ‘হর ঘর তিরঙ্গা’ বয়কটের ডাক ধর্মগুরু জ্যোতি নরসিংহানন্দার

18

তাঁর দাবি, এটি একটি চক্রান্ত। এভাবেই জাতীয় কর্মসূচির নাম করে হিন্দুদের টাকা মুসলমানদের দেওয়া হচ্ছে। তাঁর আরও দাবি, এই টাকা দিয়ে হিন্দুদেরই ক্ষতি করতে উদ্যত হবেন মুসলমানরা। তাই তাঁর পরামর্শ, নতুন করে জাতীয় পতাকা কেনার প্রয়োজন নেই। হয় পুরনো পতাকা উত্তোলন করা হোক, নাহলে একটি করে গেরুয়া পতাকা উত্তোলন করুক হিন্দুরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন