নজরবন্দি ব্যুরোঃ শিক্ষা দুর্নীতি ইস্যুতে আন্দোলনের মধ্যেই বিজেপির ‘কিশোর স্মরণ’। বৃহস্পতিবার, ৪ অগস্ট, ভারতীয় সঙ্গীত জগতের মহিরুহ, কিংবদন্তী শিল্পী বাঙালির চিরপ্রিয় কিশোর কুমারের ৯৩ তম জন্মদিন পালন করবে বিজেপি। যদিও, বিজেপির এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে টীকা-টিপ্পনী শুরু হয়ে গেছে।
আরও পড়ুনঃ পণ্ডিতিয়া রোডের বাড়িতে চলছে তল্লাশি অভিযান, অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে সোনার খনি
রাজ্য দফতরে বিজেপির সাংস্কৃতিক সেলের ওই কর্মসূচির পোস্টার দেখিয়ে দলেরই এক রাজ্য নেতা ঘনিষ্ঠকে বললেন, “আসলে আমরা তো রাস্তাঘাটে দারুণ আন্দোলন করে সর্বত্র সাড়া ফেলে দিয়েছি। তাই আমাদের নেতৃত্বকে দিল্লিতে ডেকে অমিত শাহ, নাড্ডারা ‘দারুন প্রশংসা’ করেছেন। আবার, দ্বিতীয় দফায় গা ঘামানোর আগে, তাই একটু জিরিয়ে নেওয়া আর কী!” কিন্তু এই মহাণ শিল্পীর জন্মদিনেও তৈরি হল রাজনৈতিক উত্তেজনা।

কারণ ১ অগস্ট বিজেপির কালচারাল সেলের তরফে রিজেন্ট পার্ক থানায় একটি ই-মেল করে জানানো হয়েছিল, কিশোরের আসন্ন জন্মদিনে টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে অবস্থিত গায়কের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করতে চায় তারা। বিজেপির দাবি, সেই ইমেলের কোনও উত্তর পায়নি তারা।

তবে, ফোনে থানার তরফে তাদের জানানো হয়েছিল, ঐ দিনে যেহেতু টালিগঞ্জে রাজ্য সরকারের পক্ষ থেকে কিশোরকে শ্রদ্ধা জানানো হবে, থাকবেন মন্ত্রীরা, ভিআইপিরা, ফলত, নিরাপত্তার কারণে তখন সেখানে কিশোরের মূর্তি ঘিরে অন্য কোনও অনুষ্ঠান আয়োজনের অনুমতি তারা দিতে পারছে না তার।

কিন্তু আজ রাজ্য সরকারের তরফে টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তিতে মাল্যদান ও অন্যান্য অনুষ্ঠান হয়। আর সেই সময় BJP-র প্রতিনিধীরাও উপস্থিত হন। তাঁদের অভিযোগ তৃণমূলের তরফে কিশোরমূর্তিতে মালা দিতে বাধা দেওয়া হয় তাদের। এরপর বিজেপির তরফে মহানায়ক উত্তমকুমার তথা টালিগঞ্জ মেট্রো স্টেশনে আলাদা এক অনুষ্ঠান করা হয়।
‘কিশোর স্মরণ’ নিয়ে আমরা-ওরা! জন্মদিনে মহান শিল্পীকে নিয়ে টানাটানি বিজেপি- তৃণমূলের
সেখানে কিশোরের ছবিতে মাল্যদান করা হয়। ক্ষুব্ধ বিজেপির তরফে রুদ্রনীল ঘোষ সেই অনুষ্ঠান থেকে জানান, কিশোরকুমারকে নিয়ে যা হল, তা আগেও দেখা গিয়েছে। আমরা অতীতেও দেখেছি কোনও মনীষীকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা নিয়ে এ রাজ্যে আমরা-ওরা শুরু হয়েছে। কিশোরকুমার সেখানে নয়া সংযোজন।



