নজরবন্দি ব্যুরোঃ বুধবার দুপুরে বেলঘরিয়ার ওই ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকেন ইডির তদন্তকারী অফিসারেরা। এর পর টাকা উদ্ধার করে গুনতে গুনতে পার ১৯ ঘণ্টা। বুধবার দুপুর থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত চলে তল্লাশি অভিযান। বুধবার কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি অভিযানে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ ‘নিজেদের এত কষ্ট দেবেন না, সত্যি কথা সকলকে বলে দিন’ পার্থ ইস্যুতে বিস্ফোরক মিঠুন
টাকার পাহাড়ের পাশাপাশি ইডি আধিকারিকরা এই ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে ৪ কোটি ৩১ লক্ষ টাকার সোনা। ঠিক একই ভাবে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা এবং ৭৩ লক্ষ টাকার সোনা উদ্ধার করেছিল ইডি। গতকালের অভিযান মিলিয়ে এখন পর্যন্ত ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সাথে উদ্ধার করা হয়েছে ৫ কোটি ৪ লক্ষ টাকা মূল্যের সোনা।

ইডি সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার মধ্যে বেশির ভাগই সোনার বাট ছিল। ১ কেজি করে তিনটি সোনার বাট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি সোনার আংটি। এ ছাড়াও অর্পিতার বাড়ি থেকে সোনার মোটা হার, রকমারি সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। ছ’টি মোটা মোটা সোনার কাঁকন (বালা) এবং কানের ঝোলা দুল। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ছোট কানের দুল, কাঁকন এবং একটি সোনার পেন। ইডি আধিকারিকদের বাজেয়াপ্ত করা সোনার মধ্যে দেখা গিয়েছে দু’টি সোনার ঘড়িও।

সব মিলিয়ে পাওয়া গিয়েছে ৩ কেজি সোনার বাট, ২ কেজি গয়নার সঙ্গে সোনার মূর্তি, P লেখা সোনার আংটি, এক কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং ২ টি সেক্স টয়!! গতপরশু থেকেই অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়কে টানা জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের দাবি অর্পিতা তদন্দে কোঅপারেট করলেও একেবারেই সঙ্গ দিচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়।
অর্পিতার ফ্ল্যাটে P লেখা সোনার আংটি উদ্ধার, মিলল ২ টি সেক্স টয়, কি করতেন?

সূত্রের দাবি, এই বিপুল পরিমাণ টাকা এবং সোনা অর্পিতার হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে হয়তো কিছুটা সত্যি কথাই বলছেন অর্পিতা। প্রশ্ন উঠছে, এই টাকা কি অর্পিতার একার হওয়া সম্ভব? কে টাকা রাখতে দিয়েছিলেন অর্পিতাকে? অর্পিতার ফ্ল্যাট কি টাকা লুকনোর জায়গা হিসাবে ব্যবহৃত হত? যকের ধনের আসল মালিক কে? মূল চাঁই কে? কিংপিন কে? কানে টান পড়ার পর কি মাথা আসবে? শুধুই কি চাকরি বিক্রির টাকা? না কি আরও দুর্নীতির টাকা?



