Abhishek Banerjee: ধৃত পার্থকে নিয়ে মুখ পুড়ছে দলেরই, বিকেলে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজুওরবন্দি ব্যুরোঃ গত দুই দিনে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল অঙ্কের নগদ টাকা এবং সোনার গয়না সহ একাধিক নথি হাতে পেয়েছে ইডি। এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার নিয়ে রাজ্যের শাসক দলের অন্দরেই বিতর্ক শুরু হয়েছে। দলীয় এবং মন্ত্রীসভার পদ থেকে পার্থকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন কুণাল ঘোষ। সরব হয়েছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এতে ধৃত পার্থকে নিয়ে মুখ পুড়ছে দলেরই, তাই বিকেলেই শৃংখলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ Partha Chatterjee Home: পার্থের টাকা পার্কিংয়ে চুরি! গুরুত্বপূর্ণ নথি হারানোর সম্ভাবনা

আজ বিকেল ৫ টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ডাকা হয়েছে বৈঠক। নয়া তৃণমূল ভবনেই হবে বৈঠক। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দলের নেতাদের একাধিক মন্তব্যেই রাশ টানতেই এই পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল? প্রশ্ন রাজনৈতিক মহলে।

ধৃত পার্থকে নিয়ে মুখ পুড়ছে দলেরই, চাপ বাড়ছে তৃণমূলের 
ধৃত পার্থকে নিয়ে মুখ পুড়ছে দলেরই, চাপ বাড়ছে তৃণমূলের 

উল্লেখ্য, এদিন ট্যুইট করে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হোক। সেইসঙ্গে সরিয়ে দেওয়া হোক দলীয় পদ থেকে। কেউ যদি মনে করেন আমি ভুল কথা বলছি, তাহলে দলের অধিকার রয়েছে আমাকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার।

একইসঙ্গে সরব হয়েছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। ট্যুইট করে তিনি লেখেন, ঠাকুমা বলতেন, ফোঁড়া যখন পুঁজে ভরে এসেছে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়। শরীর ভালো থাকে, শান্তিতে ঘুমানো যায়। একটি ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা। এখন এই নেতাদের মুখেই লাগাম টানতেই বৈঠক ডাকলেন অভিষেক?

ধৃত পার্থকে নিয়ে মুখ পুড়ছে দলেরই, চাপ বাড়ছে তৃণমূলের 

ধৃত পার্থকে নিয়ে মুখ পুড়ছে দলেরই, চাপ বাড়ছে তৃণমূলের 
ধৃত পার্থকে নিয়ে মুখ পুড়ছে দলেরই, চাপ বাড়ছে তৃণমূলের 

যদিও তৃণমূলের তরফে আগে থেকেই স্পষ্ট করে জানানো হয়েছিল অর্পিতা মুখ্যোপাধ্যায়ের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। দলের কেউ নয় তিনি। এখন দলের নেতাদের উদ্দেশ্যে অভিষেক কী বার্তা দেবেন? সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন