Mamata Vs Cpim: ভাগ্যিস বলেননি পার্থকে চিনিনা, উনি বাংলার লজ্জা! মমতাকে তীব্র আক্রমন সেলিম-সুজনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে তোলপাড় রাজ্য। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বিভিন্ন মিম, ছবি। পার্থকে কটাক্ষের পাশাপশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও টানাটানি শুরু হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে রয়েছেন অর্পিতা। এই ইস্যুতে ব্যাপক ক্ষুব্ধ মমতা সোমবার বলেন, “আমার গায়ে কালি ছেটালে, আমার কাছে আলকাতরা আছে।”

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন সেটা বোঝা যাচ্ছে, কটাক্ষ শুভেন্দুর

ভাগ্যিস বলেননি পার্থকে চিনিনা, উনি বাংলার লজ্জা! মমতাকে তীব্র আক্রমন সেলিম-সুজনের।
ভাগ্যিস বলেননি পার্থকে চিনিনা, উনি বাংলার লজ্জা! মমতাকে তীব্র আক্রমন সেলিম-সুজনের।

মুখ্যমন্ত্রী এদিন ওই ঘটনায় তাঁর নাম জড়ানোয় বিরোধী বিজেপি-সিপিএমকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর কথায়, ‘‘বিজেপি-সিপিএম টাকার পাহাড় দিয়ে আমার ছবি দিচ্ছে কলকাতা জুড়ে! রাজনীতি না-করলে জিভটা কেটে দিতে পারতাম!’’ একই সঙ্গে তিনি বললেন, ‘‘যে অন্যায় করেছে, তার বিরুদ্ধে যা খুশি করুন। আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না!’’ নিজের সপক্ষে বলতে গিয়ে তিনি জানিয়েছেন সরকারের ১ টাকাও তিনি নেন না তাঁর সংসার চলে বই বিক্রির রয়েলটি থেকে।

sujan 2

এদিন বিরোধীদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি চাই বিচার হোক, দ্রুত সত্যটা সামনে আসুক। কেউ দোষী প্রমাণিত হলে তাঁর যদি যাবজ্জীবন কারাদণ্ডও হয় তাতেও কিছু মনে করব না। কিন্তু কেন আমার ছবি ব্যবহার করছেন টাকার পাহাড়ের সঙ্গে? আমি কারও পয়সায় খাই না। ওই মহিলাকে চিনি না।” এরপরে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জড়িয়ে দেন সিপিআইএমের নাম। বলেন, ‘দুর্নীতি করল সিপিএম আর গ্রেফতার করা হচ্ছে আমাদের লোককে।’

ভাগ্যিস বলেননি পার্থকে চিনিনা, উনি বাংলার লজ্জা! মমতাকে তীব্র আক্রমন সেলিম-সুজনের।

mamata 16

মমতা বন্দোপাধ্যায়ের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সুজন চক্রবর্তী। ‘‌উনি ফেক পিএইচডিওয়ালা।’‌ বলে মমতাকে তীব্র আক্রমন করেন সুজন। ইডি কেন এসএসকেএম থেকে পার্থকে ভুবনেশ্বর নিয়ে গেছে? এই প্রশ্ন তুলে মমতা বলেছিলেন, এটা বাংলাকে অপমান করা। সেই প্রসঙ্গে সুজন বলেন, ‘‌উনি এসএসকেএম হাসপাতালকে লজ্জায় ফেলে দিয়েছেন। উনি নিজেও বাংলার লজ্জা।’‌  সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের তির্যক মন্তব্য, ‘‘ভাগ্যিস বলেননি, পার্থকে চিনি না!’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন