CPIM: স্বাধীনতার ৭৫ বছর, এবার অভিনব উদ্যোগ নিতে চলেছে বামেরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের অভিনব উদ্যোগ নিতে চলেছে বামেরা। আগামী ৫ আগস্ট মুজফফর আহমেদের জন্মদিন। সেই দিন থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা রাজ্যজুড়ে স্বাধীনতার ৭৫ বছর নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করবে সিপিআই(এম)। এই কথাই জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

আরও পড়ুনঃ সাইলেন্টলি এখনও দলের সঙ্গে আছি, জানালেন সাংসদ দিব্যেন্দু অধিকারী

এবার যে স্বাধীনতার ৭৫ বছর। আলোচনা করতে শনিবার বৈঠকে বসে বাম শীর্ষনেতারা। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনে পার্টির অবস্থান নিয়ে আলোচনার পাশাপাশি স্বাধীনতা দিবসে পার্টির ভূমিকা নিয়ে পলিটব্যুরোর বৈঠকে আলোচনা হয়। ঠিক হয়, একদিন নয়। ১৫ দিন ধরে স্বাধীনতা দিবস পালন করবে সিপিএম (CPM)। প্রতিটি রাজ্য পার্টিকে পলিটব্যুরোর সিদ্ধান্ত মেনে পরিকল্পনা করার নির্দেশ পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেয় নেতৃত্ব।

15 9

কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? তার ব্যাখ্যাও দিয়েছেন সীতারাম ইয়েচুরি। তিনি জানান, মোদি সরকার দেশের সংবিধানের ওপর আক্রমণ নামিয়ে এনেছে। সংবিধান সম্পর্কে মানুষকে সচেতন করতে অধিকার নিয়ে ১৫ দিন ধরে প্রচার চালানো হবে বলে জানান তিনি।

স্বাধীনতার ৭৫ বছর, এবার অভিনব উদ্যোগ নিতে চলেছে বামেরা

অপর দিকে দেশের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ঐতিহ্যকে তুলে ধরার প্রয়োজনীয়তা ঠিক কতটা তা ব্যাখ্যা করে বুধবার সাংবাদিক বৈঠকে সেলিম বলেছেন, কেন্দ্রের শাসন ক্ষমতায় এখন যারা আছে তারা দেশের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা পালন করেনি।

স্বাধীনতার ৭৫ বছর, এবার অভিনব উদ্যোগ নিতে চলেছে বামেরা

তারা ব্রিটিশদের সাম্রাজ্যবাদী মনে করত না। বরং তারা মনে করত ব্রিটিশরাই ভারতের বুকে মুসলিম শাসনের অবসান করেছে। স্বাধীনতা সংগ্রামে যাদের কোনও অবদানই নেই, তারা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে কী করে! ওরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেই বিকৃত করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন