নজরবন্দি ব্যুরোঃ গত এক বছরে পৃথিবীর ফুসফুস অ্যামাজনে সবচেয়ে বেশি বৃক্ষ নিধন ।গত এক বছরে ব্রাজিলের অ্যামাজনে ১১ হাজার ৮৮ বর্গ কিলোমিটার জঙ্গল কেটে ফেলা হয়েছে। গত ১২ বছরের মধ্যে ২০২০ সালে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে অ্যামাজন জঙ্গলে।
আরও পড়ুনঃBreaking: একসঙ্গে কাজ সম্ভব নয়, শুভেন্দুর তোপ সৌগত কে; আশা ছাড়ছেন না দিলীপ!
পরিবেশবিদরা আঙুল তুলছেন এই ঘটনার জন্য ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইয়া বলসোনারোর দিকে। বলসোনারোই জঙ্গল কাটতে উৎসাহ দিয়েছেন বলে ডয়েশ ভেলের খবরে প্রকাশ।পৃথিবীর মোট কার্বন নিঃসরণের একটি বড় অংশ টেনে নেয় অ্যামাজনের জঙ্গল, যে কারণে অ্যামাজনের জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। প্রায় ৩০ লক্ষ প্রজাতির গাছ এবং জন্তু ও কীটপতঙ্গ রয়েছে এই জঙ্গলে।
এছাড়া আছে প্রায় দশ লক্ষ জনজাতি।দীর্ঘদিন যাবৎ এই জনজাতিরাই জঙ্গলকে রক্ষা করে চলেছে। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে ধ্বংস করা হয়েছে সারা পৃথিবীর জঙ্গলকে। কিন্তু গত দুই দশকে জঙ্গল কাটার প্রবণতা খানিক কমেছে বিশ্ব জুড়েই। বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতা বাড়ার কারণেই জঙ্গল নিধন কিছুটা কমেছে।
গত এক বছরে পৃথিবীর ফুসফুস অ্যামাজনে সবচেয়ে বেশি বৃক্ষ নিধন ।পরিবেশবিদদের বক্তব্য, শুধুমাত্র অ্যামাজনের জন্যই বিশ্ব উষ্ণায়নের মাত্রা প্রতিহত করা সম্ভব হচ্ছে।ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো পরিবেশ নিয়ে মোটেই মাথা ঘামান না, তিনি অ্যামাজন ধ্বংসের পক্ষে প্রকাশ্যেই সওয়াল করেন।



