করোনা পরিস্থিতি নিয়ে, মোদির ডাকে আবারও সর্বদলীয় বৈঠক শুক্রবার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : করোনা পরিস্থিতি নিয়ে, দেশে আবারও বাড়ছে করোনা দাপট। এই মুহূর্তে ভ্যাকসিনের দিকে তাকিয়ে গোটা দেশ। এমনই আবহে আগামী ৪ ডিসেম্বর সর্বদলীয় বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও পড়ুনঃ ‘মুসলিমদের টিকিট দেবে না বিজেপি’, এমনটাই ঘোষণা মন্ত্রীর

এই বৈঠকে করোনা পরিস্থিতির পাশাপাশি, ভ্যাকসিন বন্টন নিয়েও আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। ক’দিন আগে মুখ্য়মন্ত্রীদের সঙ্গেও করোনা পরিস্থিতি ও ভ্য়াকসিন নিয়ে ভার্চুয়াল বৈঠক সারেন নমো।

আগামী কয়েকমাসের মধ্যেই ‘সুরক্ষিত’ ও কার্যকরি ভ্যাকসিন পেতে চলেছে ভারত এমনটাই জানানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি দাবি করেন, আগামী জুন-জুলাইয়ের মধ্যে ৩০ কোটি ভারতীয়কে ভ্যাকসিন দেওয়া হবে।

করোনা পরিস্থিতি নিয়ে, উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৭২ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪.৪৬ লক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন