নজরবন্দি ব্যুরোঃ বিগত এক মাসেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের দর আকাশছোঁয়া! তার উপর গত এক বছর ধরেই একটু একটু করে বেড়েছে রান্নার তেলের দাম। তেলের দামে লাগামহীন এই মূল্যবৃদ্ধিতে দিশাহারা সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ বাংলায় নয়, সুদূর আমেরিকায় স্টেডিয়াম গড়ছে শাহরুখ খানের KKR
সর্ষের তেলের দামকে টপকে হু হু করে ছুটছে সাদা তেল৷ প্রায় রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম৷ ইতিমধ্যেই দুশো টাকা ছাড়িয়েছে সূর্যমুখীর তেল৷ সয়াবিন তেলের দামও বাড়তে বাড়তে প্রায় দুশোর দোরগোড়ায়৷ কলকাতার পাইকারি বাজারে দ্রুত বাড়ছে ভোজ্য তেলের দাম। ফলে প্রভাব পড়ছে খুচরো বাজারেও।

মাত্র এক সপ্তাহে শহরের পাইকারি বাজারে পাম তেলের দাম লিটারে প্রায় ৭ টাকা বেড়ে গিয়েছে। গত বছর এই সময় কলকাতার পাইকারি বাজারে এক লিটার পাম তেলের দাম ছিল ১৩০ টাকা যা এখন বেড়ে ১৬৭ টাকা পার করেছে। সূর্যমুখী তেলের দামও গত এক বছরে ১৬৩ টাকা টাকা থেকে ২০০ টাকা লিটার হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া- ইউক্রেন যুদ্ধের অজুহাতে গত দু’ মাসে বেড়েছে ভোজ্য তেলের দাম৷ কারণ যুদ্ধের অজুহাতে তেল মজুত করার প্রবণতা বাড়ছে৷ ফলে আরও দাম বাড়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের৷

মধ্যবিত্তের মাথায় হাত, পেট্রোল-ডিজেলের পর এবার ডবল সেঞ্চুরী রান্নার তেলের
অপরদিকে ইন্দোনেশিয়া বৃহস্পতিবার থেকে ভোজ্যতেল বিশেষ করে পাম তেল রফতানি বন্ধ করে দিয়েছে। ফলে দাম বেড়েছে স্বাভাবিক ভাবে। বাজার বিশেষজ্ঞরা বলছেন এই দাম আরও আকাশছোঁয়া হবে যদি সরকার বিকল্প কোন ব্যবস্থা না নেয়।



