Maoist Poster: ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে মাওবাদী পোস্টার, এবার সিমলাপালে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরেই জঙ্গলমহলের একাধিক জায়গায় মাওবাদীদের পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়ায় আতঙ্ক চরমে। শুক্রবার ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে মাওবাদী পোস্টার পড়ল। এবার সীমলাপালে।

আরও পড়ুনঃ চরম সঙ্কট কয়লার, দিল্লিতে বন্ধ হতে পারে মেট্রো, অন্ধকার থাকতে পারে গুরুত্বপূর্ণ জায়গা থেকে হাসপাতালও

শুক্রবার সকালে সিমলাপাল থানার ভালাইডিহা গ্রামে প্রাচীন রাজবাড়ির সীমানা পাঁচিলে মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার দেখা যায়। পুলিশ জানতে পেরে পোস্টারগুলি ছিঁড়ে দেয়। পোস্টার গুলিতে তৃণমূল নেতা এবং পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Maoist Poster recovered from Bankura, West Bengal | Sangbad Pratidin

কোনও পোস্টারে লেখা কিষেনজি অমর রহে। আবার কোনও পোস্টারে লেখা দুর্নীতিগ্রস্থ নেতা ও পুলিসের মাওবাদীদের হাত থেকে রেহাই নেই। পোস্টারগুলি কারা দিয়েছে? তা খরিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।

গতকাল বাঁকুড়ার তালডাংরা থানার সাবরাকোন থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় চাঁদাবিলা এলাকায় পোস্টার পড়তে দেখা যায়। তাঁদের একটাই দাবি শিমুলডাঙ্গার কিশোরীর ওপর হামলা এবং মারধরের ঘটনায় দ্রুত বিচার চাই। পোস্টারে প্রশাসন এবং আদিবাসীদের সামাজিক সংগঠন মাজি পারাগনার কাছে আবেদন জানানো হয়েছে।

ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে মাওবাদী পোস্টার, হুমকি পুলিশের বিরুদ্ধে

ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে মাওবাদী পোস্টার, হুমকি পুলিশের বিরুদ্ধে
ফের তৃণমূল নেতাদের বিরুদ্ধে মাওবাদী পোস্টার, হুমকি পুলিশের বিরুদ্ধে

একইসঙ্গে ঝাড়গ্রামে পড়ল মাওবাদী পোস্টার। তৃণমূল নেতাদের গণ আদালতে হবে বিচার। এই হুঁশিয়ারি দিয়ে বীনপুরের একাধিক পড়ল পোস্টার। পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং স্থানীয় নেতাদের নাম উল্লেখ রয়েছে। একইসঙ্গে মুলস্রোতে ফিরতে চাওয়া মাওবাদীদের প্যাকেজের ক্ষেত্রেও দুর্নীতি চলছে এই অভিযোগ উঠে এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন