৩০ হাজারেরও বেশি পদে নিয়োগের পরিকল্পনা রাজ্যের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ল করোনা ভাইরাসের সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২৮ হাজার ৬৩৭ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫৫১ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস ২ লক্ষ ৯২ হাজার ২৫৮ টি। সুস্থ হয়ে উঠেছে ৫ লক্ষ ৩৪ হাজার ৬২১ জন।

আরও পড়ুনঃ রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে ত্রান চুরি কাণ্ডে, বিস্ফোরক রাজীব।https://najarbandi.in/rajib-banerjee-about-ampahan-relief-fund-scam/

মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৭৪ জনের। যদিও এই ভাইরাসের সংক্রমণ যাতে না দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে তার জন্য দু-মাসের বেশি সময় ধরে লকডাউন চলেছে গোটা দেশে। আর এই লকডাউনের ফলে যেমন বন্ধ আছে দেশের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, তেমনি আটকে আছে রাজ্য সহ গোটা দেশের নিয়োগ প্রক্রিয়া।

আর এমন কঠিন সময় বাংলার বিভিন্ন সরকারি দফতরে বিপুল শূন্যপদ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই পদগুলিতে ইচ্ছাকৃত নিয়োগ করছে না, এমনটাই অভিযোগ ছিল রাজ্যের সমস্ত বিরোধী দলের। করোনা পরিস্থিতিতে যখন রাজ্যের আমজনতা সংকটের মুখে তখনই রাজ্যে ৩০ হাজারেরও বেশি পদে নিয়োগের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।গ্রুপ বি, সি ও ডি পদে নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

অর্থদফতর সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। জরুরি ভিত্তিতে এই নিয়োগের কাজ শেষ করবে রাজ্য সরকার। কোন দফতরে শূন্য পদ কত তা নিয়ে এখনও আলোচনা চলছে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন