করোনার জন্মভূমি উহান ফেরত মহিলার অস্বাভাবিক মৃত্যু, ব্যাপক চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, বাগডোগরাঃ করোনার জন্মভূমি উহান ফেরত মহিলার অস্বাভাবিক মৃত্যু। খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য। বিমানবন্দর সূত্রের খবর, মৃতার নাম স্মৃতা প্রধান রাই (৪৫)। দিল্লি থেকে বাগডোগরা বিমানে আসা ওই  মৃত যাত্রীর  বাড়ি মিরিক ব্লকের পাহাড়ি গ্রাম শিয়োকে।

আরও পড়ুনঃ Rampurhat: বাংলায় মানুষ দোষীদের ক্ষমা না করে, বাগটুইয়ের মুখ খুললেন প্রধানমন্ত্রী

বিমানবন্দর সূত্রে খবর, ওই মহিলাকে বিমান সংস্থার কর্মীরা বেলা ১টা নাগাদ বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

অন্যদিকে,স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে বিমান সংস্থার কর্মীরা স্মৃতাকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পৌঁছে দিয়েই চলে যান। তাঁরা এবিষয়ে কিছু বলতে চাননি। ফলে বিমানের মধ্যে নাকি, বিমান থেকে নামার পর ওই মহিলার মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।পাশাপাশি চিনে সম্প্রতি নতুন করে করোনা দেখা দেওয়ায় তার ফিরে আসা ও তার মৃত্যু নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে ।

এদিকে মৃতার স্বামী বিশাল রাই বলেন, ‘স্মৃতা চিনের উহানে কাজ করত। বুধবার সকালে দিল্লিতে এসে আমাকে ফোনে জানায়, বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ বাগডোগরায় নামবে। সেইমতো আমি বিমানবন্দরে এসে খোঁজ করছিলাম। বেলা একটা নাগাদ বিমানবন্দরের তরফে আমাকে জানানো হয়, স্মৃতাকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। হাসপাতালে এসে জানতে পারি, স্ত্রী মারা গিয়েছে। কীভাবে এমন হল, বুঝতে পারছি না।’

করোনার জন্মভূমি উহান ফেরত মহিলার অস্বাভাবিক মৃত্যু, করোনায় মৃত্যু?

করোনার জন্মভূমি উহান ফেরত মহিলার অস্বাভাবিক মৃত্যু, করোনায় মৃত্যু?

অন্যদিকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওই মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন