দিল্লিতে বড়োসড়ো হামলার ছক!অল্পের জন্য বাঁচল রাজধানী, ধৃত দুই জইশ জঙ্গি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে বড়োসড়ো হামলার ছক! দিল্লি পুলিশ অগাস্ট মাসেও বড়সড় জঙ্গিহানা আটকে ছিল। দিল্লি পুলিশ সেই সময় অপরাধীদের ধরার পাশাপাশি ১৫ কেজি আইইডি বিস্ফোরকও উদ্ধার করে।রাজধানী দিল্লি আরও একবার বড়সড় সন্ত্রাসবাদী হামলা থেকে রক্ষা পেল দিল্লি পুলিশের তৎপরতায়।

আরও পড়ুনঃ কেন্দ্র সরকারের নতুন প্রকল্প। বারো মাসে পাবেন ৭২ হাজার টাকা কিভাবে পাবেন জানুন।

দিল্লি পুলিশের স্পেশাল সেল কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত দুই জঙ্গিকে সোমবার রাতে অপারেশন চালিয়ে গ্রেফতার করে।তারা বড়সড় হামলার পরিকল্পনা করছিল।

দিল্লিতে বড়োসড়ো হামলার ছক! দিল্লি পুলিশ সূত্র মারফত খবর পেয়ে অপারশেনের পরিকল্পনা নেয়।ওই দুই অপরাধীকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দিল্লি পুলিশের এক আধিকারিক হলেন, জম্মু কাশ্মীরের বাসিন্দা দুই জঙ্গি সারাই কালে অঞ্চলে মিলেনিয়াম পার্কের কাছে আস্তানা গেড়েছিল।

তাঁদের কাছে ২টি সেমি অটোমেটিক পিস্তল, দশ রাউন্ড গুলি ছিল। রাত ১০.১৫ মিনিট নাগাদ পুলিশের জালে ধরা দেয় তারা।ওই দুই জঙ্গির মধ্যে একজনের নাম সানাউল্লাহ মীর। সে বারামুলা অঞ্চলের পালা মহল্লার বাসিন্দা। মাত্র ২২ বছর বয়স তার। অন্যজনের নাম আসরফ খানা। সে কুপওয়ারার হাটমুল্লা গ্রামের বাসিন্দা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন