নজরবন্দি ব্যুরোঃ বিগত কয়েকদিন ধরেই ফের চরমে পৌঁছেছে ইস্টবেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্টের মধ্যে দ্বন্দ্ব। যা বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। অনেকেই বলছিলেন, এবারের আইএসএল মরশুম শেষ হলেই হয়ত লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে লগ্নিকারি সংস্থা। এসবের মধ্যেই বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের সঙ্গে একপ্রস্থ আলোচনা চালায় লাল-হলুদ। অনেকেই মনে করছিলেন এবার হয়ত বাংলাদেশী শিল্পগোষ্ঠীর সঙ্গেই গাঁটছড়া বাঁধবে ইস্টবেঙ্গল। এবার সেই পথেই এগোল দুইপক্ষ।
আরও পড়ুনঃ বস্তা দিয়ে তৈরি হচ্ছে দুর্গ, তৈরি মলটভ ককটেল, রাশিয়াকে রুখতে তৈরি আরও এক শহর
গত কয়েকদিন আগেই বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের শীর্ষকর্তা সায়েম সোভান আনভীরকে আমন্ত্রন জানিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। সেখান থেকেই নাকি সঙ্গবদ্ধভাবে ফুটবলের জন্য কাজ করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। তারপরেই বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র আসে লাল-হলুদ কর্তাদের কাছে। সেটি নাকি গ্রহন ও করা হয়েছে কর্মকর্তাদের তরফ থেকে। তবে এখনই সেইসব বিষয়ে জানাতে নারাজ ক্লাব সদস্যরা।
তবে বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকেই মুজিবরের দেশে পা রাখবেন ক্লাব শীর্ষকর্তা সহ অন্যান্য ক্লাব সদস্যরা। শোনা যাচ্ছে সেখানে দলের বাঙালি ফুটবলারদের নিয়ে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে লেসলি ক্লডিয়াস সরনির এই ফুটবল ক্লাব।
শ্রী সিমেন্ট এখন অতীত, নতুন ইনভেস্টর পেল লাল-হলুদ?

তারপরেই নাকি আসন্ন আইএসএল মরশুমের জন্য সইসাবুদ প্রকিয়া সম্পন্ন করবে দুই পক্ষ। এমটাই আভাস মিলছে ক্লাবের অন্দর থেকে। শ্রী সিমেন্ট এখন অতীত। কিন্তু বসুন্ধরা গ্রুপের থেকে আমন্ত্রন না আসলেও তাদের অধীনস্ত শেখ রাসেল ক্রীড়াচক্রের তরফে আমন্ত্রন আশায় দোটানা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। পরবর্তী সময়ে জানা যায় ওই ক্লাবের দায়িত্বে রয়েছেন বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান। যিনি নিজেই এই বন্ধুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে বাংলাদেশ সফর থেকে ইতিবাচক কিছু উঠে আসুক এমনটাই চাইছেন ক্লাবের সকল সমর্থক।



