নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিসের মৃত্যুর প্রতিবাদে এসপি অফিস ঘেরাও অভিযান সারদা গ্রামের স্থানীয় বাসিন্দাদের। মিছিলের নেতৃত্বে এগিয়ে আসেন ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকি। শুরুতেই মিছিল ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। অবরুদ্ধ হয়ে রয়েছে ৬ নম্বর জাতীয় সড়ক।
আরও পড়ুনঃ Drinking States Of India: মদ্যপানে রেকর্ড, প্রথম স্থানে আছে কোন রাজ্য? কত নম্বরে বাংলা?
উল্লেখ্য, ছাত্রনেতা আনিস খানের খুনিদের অবিলম্বে শাস্তির দাবীতে শনিবার এসপি অফিস ঘেরাও কর্মসুচি ছিল এসএফআইয়ের। সেই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে । রবিবার পরিস্থিতি যাতে না হাতের বাইরে চলে সেকারণেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। মোতায়েন রয়েছে তিনটি জলকামান।
এদিন জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। মিছিলের আগে জমায়েত হয়া মানুশদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। সরে যেতে বলা হয় পুলিশের তরফে। তখনই পুলিশের সঙ্গে বাদানুবাদের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ কাশেম সিদ্দিকিকে আটক করে রাখা হয়েছে।
আনিসের মৃত্যুর প্রতিবাদে এসপি অফিস ঘেরাও অভিযান, নেতৃত্বে কাশেম সিদ্দিকি

গতকাল আনিস খানের দোষীদের শাস্তির দাবীতে হাওড়া গ্রামীনের এসপি অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইঁট, পাথর ছুঁড়তে দেখা যায় বিক্ষোভকারীদের। ঘটনায় মীনাক্ষী মুখ্যোপাধ্যায় সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়। রবিবার যে কোনও ধরনের ঘটনা এড়াতে আগে থেকে ব্যবস্থা নিয়েছে পুলিশ। রাস্তার ওপারে রাখা হয়েছে টিয়ার ফ্যাসের বাহিনীকে।



