নজরবন্দি ব্যুরোঃ খুনের খেলা চলতে পারে না, বিহারবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাথে দলের কর্মী খুনের প্রসঙ্গে বিরোধীদের কড়া বার্তা দিলেন তিনি। বুধবার দিল্লির বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই ভরসা হারিয়েছেন। দেশের গণতান্ত্রীক ব্যবস্থায় সুযোগ করতে না পেরে বেশ কিছু জায়গায় একের পর এক খুন করা হচ্ছে বিজেপি কর্মী-সমর্থকদের। খুন করে কিছু মানুষ তাঁদের লক্ষ্য পূরণ করতে চাইছেন। তিনি কারোর নাম না করেই বার্তা দেন।
আরও পড়ুনঃ শুভেন্দু ঘনিষ্ঠ ৩ তৃণমূল নেতার সরকারি নিরাপত্তা প্রত্যাহার করল নবান্ন।
এদিন প্রধানমন্ত্রী বলেন, হুমকির প্রয়োজন নেই। আমি তাঁদের বোঝানোর চেষ্টা করছি। নির্বাচন বার বার আসবে। তাতে হার জিতও থাকবে। কিন্তু গণতন্ত্রে যে মৃত্যুর খেলা চলছে, তা চলতে পারে না। এই বিষয়টিকে একদমই সমর্থন করা যায়না।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, দেওয়াল লিখন পড়ে নিন। মোদির বার্তায় জল্পনা তৈরী হয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু প্রধানমন্ত্রী নন, রাজ্যের বিজেপি কর্মীদের হত্যার নিয়ে প্রতিবাদে সরব হয়েছে দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির অন্যান্যরা। সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কেরলের পরিস্থিতি আগের থেকে ভালো। কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধীদের হত্যার ঘটনা ঘটেই চলেছে।
খুনের খেলা চলতে পারে না, বঙ্গের আইনশৃক্ষলার অবনতি হয়েছে। ফলে রাজ্যের বিজেপি নেতৃত্বরা রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। সামনেই ২০২১-এর বিধানসভা নির্বাচন। বিহারে সরকারে ভিড়ে গেরুয়া শিবিরের লক্ষ্য বাংলার দিকে।



