নজরবন্দি ব্যুরোঃ বিহার বিধানসভা যুদ্ধে অংশ গ্রহণ করেই অবিশ্বাস্য ফলাফল আসাদউদ্দিন ওয়েইসির। প্রথমবার বিধানসভার যুদ্ধে অংশ গ্রহণ করেই ৫টি আসন দখল করেছে এআইএমএইএমে। ২৪৩ টি আসনের মধ্যে মাত্র ২০ টি আসেনে লড়েই ১.২৫ শতাংশ ভোট পেয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল। বিহার ভোটে অবিশ্বাস্য ফলাফল করেছেন আসাদউদ্দিন ওয়েইসিস। ভোটের ফলাফল সামনে আসতেই তার দলের বিরুদ্ধে ‘ভোট কাটোয়া’র তকমা লাগিয়েছে বিরোধীরা।
আরও পড়ুনঃ সমীক্ষা পাল্টে বিহারের মসনদে ফের নীতীশ।
কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, এআইএমএইএম নির্বাচনে গেরুয়া দলের বি টিম হিসাবে কাজ করেছে। ওয়েইসিস ‘ভিকটিম কার্ড’ ব্যবহার করেছেন আসন পাওয়ার জন্য। বিহারের মুসলিম এলাকার গুলির ২৪ টি আসন শুরু থেকেই আরজেডির দখলে থাকে। কিন্তু এবারের দৃশ্যটা একটু অন্য রকম। ২৪টির মধ্যে ১৫টি আসন দখল করেছে এনডিএ। এবং এনডিএ-কে সেই সুযোগ করে দিয়ে ওয়েইসি, অভিযোগ কগ্রেসের।
বিহার বিধানসভা যুদ্ধে অংশ গ্রহণ করেই অবিশ্বাস্য ফলাফল আসাদউদ্দিন ওয়েইসির। আসাদউদ্দিন ওয়েইসি প্রতিক্রিয়ায় জানান, তাঁর লক্ষ্য ছিল বিজেপিকে পরাজিত করা। তিনি কখনই বিহারের ভোট কাটোয়া হতে চাননি। জোট হিসাবে লড়াই করার জন্য দলের তরফে বিহারের রাজ্য সভাপতি কথা বলেছিলেন সব দলের নেতৃত্বদের সাথেই। কিন্তু বড়দল হিসাবে যারা পরিচিত তারা তাঁকে কোন ভাবেই পাত্তা দেয়নি বলে জানিয়েছেন ওয়েইসি। সব স্তর থেকেই অস্পৃশ্যের মতো আচরণ করা হয়েছে। তিন আরও বলেন, “এই দিন টা আমার ও দলের কাছে খুব বড় দিন।
বিহারবাসিদের ধন্যবাদ জানানোর শব্দ নেই আমার কাছে।” অন্যদিকে বিহার ভোটের পর নিশ্চিহ্ন চিরাগ পাসওয়ানের দল। ১৩৪টি আসনে ভোট পেয়েছেন মাত্র ৫ শতাংশ। তাদের দখলে মাত্র একটি আসন। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর চিরাগ বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর এখনও সম্পুর্ন আস্থা আছে বিহারবাসির। ভোটের এই ফলাফলই তার প্রমাণ।



