সমীক্ষা পাল্টে বিহারের মসনদে ফের নীতীশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : সমীক্ষা পাল্টে বিহারের মসনদে ফের নীতীশ। বিহারে ২০২০-র নির্বাচনে ফের ক্ষমতায় ফিরলেন, নীতীশ কুমার। গত ১৫ বছরে তাঁকে ছাড়া সরকার গঠন হয় নি। তবে তাঁর ম্যাজিক এবার কিছুটা হলেও ফিকে। কারণ, এনডিএ জিতলেও বড় দল হিসাবে উঠে আসছে বিজেপি। অন্যদিকে একক তৃতীয় স্থানে রয়েছে জেডিইউ। ফলে বুথ ফেরত সমীক্ষাকে উল্টে দিয়ে আবারও ক্ষমতায় এলেন নীতীশ

আরও পড়ুনঃ জামিন কি পাবেন অর্ণব গোস্বামী? আজ শুনানি সুপ্রিম কোর্টে।

তবে এখন প্রশ্ন একটাই মাত্র ৪৩ টি আসন পাওয়া জেডিইউ-এর জন্য নীতীশকে কি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বে বিজেপি? বিজেপি পেয়েছে ৭৪ টি আসন। আগের অভিজ্ঞতা থেকে বলাই যায়, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে খারাপ ফল করার জন্য মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছিলেন নীতীশ কুমার। ৯ মাসের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান জিতন রাম মাঝি। একটি আসনে জেতা চিরাগ পাসওয়ানের দল এনডি-এ শিবিরে ফিরে আসে তবে কি তা মেনে নেবে নীতীশ? কারণ জেডিইউ-এর আসন কমার একমাত্র কারণ এলজেপি।

সমীক্ষা পাল্টে বিহারের মসনদে ফের নীতীশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চিরাগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বিজেপির হাতে। তবে প্রতিবারের মতোন এবারও নীতিশের ভোট ব্যাঙ্ককে ফেরাইনি মহিলা এবং মহাদলিতরা। আর সেই কারনেই কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন নীতীশ। তবে এনডিএ দলের মুখপাত্রের দাবী, “আামাদের নেতা নীতীশ কুমারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছিল। কিন্তু তিনি প্রমাণ করলেন, সুশাসন সব সময় বজায় থাকবে।

ফলে যেকোনো মুখ্যমন্ত্রীকেই ১৫ বছর ক্ষমতায় থাকার পর প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি হতে হয়। তবে এবারের নির্বাচনে প্রধানমন্ত্রীর জন্যই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। তবে বিজেপি সূত্রে খবর, নীতীশই হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু নম্বর অন্য কথা বলছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এনডিএ। ম্যাজিক ফিগার থেকে তিনটি আসন বেশি। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিরোধী মহাজোট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন