নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর বুধবার সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী। ভারতীয় সংগীতের ইতিহাসে তাঁর অবদান কখনও ভোলা যাবে না। নিজের গান দিয়ে, আট থেকে আশি সকলকে মাতিয়েছেন এই শিল্পী। এমনকি এইজন্য তাঁকে ‘ডিস্কো কিং’ তকমা দেওয়া হয়েছিল। অনবদ্য গানের পাশাপাশি মাঝেমাঝেই চর্চায় আসত বাপ্পি লাহিড়ির ফ্যাশন সেন্স।
আরও পড়ুনঃ ঠিক কি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাপ্পি লাহিড়ীর? জানা গেলো অবশেষে
পুরুষদের সাজেও গয়নার আতিশয্য নিয়ে এসে এক আলাদা ট্রেন্ড সেট করেছিলেন তিনি।সবসময় বাপ্পি লাহিড়ী বিভিন্ন দামি দামি সোনার গয়না পরতেন। পাশাপাশি বেশ বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি। তাঁর যে বিপুল পরিমাণ সম্পত্তি ও উল্লেখযোগ্য পরিমাণ সোনা রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ২০১৪ সালে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করার সময় নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছিলেন যে তাঁর কাছে ৭৫৪ গ্রাম সোনা এবং ৪.৬২ কেজি রুপোর গয়না রয়েছে।

তখনকার বাজারমূল্য অনুযায়ী তাঁর সোনার গয়না ছিল প্রায় ৪০ লাখ টাকার এবং রুপোর গয়না ছিল ২ লাখ ২০ হাজার টাকার। তারপর থেকে ৮ বছরে তার গয়নার পরিমাণ যে অনেকটাই বেড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এছারাও নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৫ টি গাড়ি কিনেছিলেন তিনি।

তাঁর কাছে একটি ৪২ লাখ টাকার বিএমডব্লিউ গাড়ি, ৩২ লাখ টাকার অডি গাড়ি, ২০ লাখ টাকার ফিয়াট গাড়ি, ১৬ লাখ টাকার সনেট গাড়ি ও ৮ লাখ টাকার স্করপিও ছিল। এছাড়াও জানা গিয়েছে, তাঁর নামে স্বয়ংচালিত একটি টেসলা এক্স গাড়িও ছিল।কার নলেজে-২০২১ এর তথ্য অনুযায়ী, বাপ্পি লাহিড়ির মাসিক আয় ২০ লাখ টাকা এবং বাৎসরিক আয় ২ কোটি টাকারও বেশি ছিল৷
কত টাকার সম্পত্তি রেখে চিরবিদায় নিলেন ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। তারপর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন, সুর দিয়েছেন। প্রচুর সোনার গয়না পরতে ভালোবাসতেন। ছিল গায়কির নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি ছবির জগতে অনন্য পরিচিতি দিয়েছিল।



