‘কোনদিনই ধোনি হতে পারবে না’, পন্থকে নিয়ে সাফ জবাব গম্ভীরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘কোনদিনই ধোনি হতে পারবে না’, পন্থকে নিয়ে সাফ জবাব গম্ভীরের । মহেন্দ্র সিং ধোনি উত্তরসূরি পদে সবচেয়ে যোগ্য হিসেবে মনে করা হয়েছে ঋষভ পন্থ কে। সেই হিসেবে তিন ফরম্যাটে সুযোগ পেয়েছেন তিনি। টেস্টে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে শতরানও রয়েছে তাঁর। তবে এই আইপিএলে শোচনীয় পারফরমান্স প্রশ্ন তুলে দিয়েছে আদও কি জাতীয় দলে অপরিহার্য ঋষভ? আর সেই বিষয় নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ওপেনার গৌতম গম্ভীর।

আরও পড়ুনঃবিজেপি-তে যোগ দিচ্ছেন অজয় চক্রবর্তী? কাজে এল কুশল বিনিময়?

এক সাক্ষাৎকারে তিনি বলেন ‘ঋষভ পন্থ যে পরবর্তী ধোনি, এটা বলা প্রথমে বন্ধ করতে হবে। এটা মিডিয়াকেও করতে হবে। যতই মিডিয়ায় এই তুলনা করে লেখা হবে, ততই পন্থ এই বিষয়ে ভাবতে শুরু করবে। ও আসলে কোনও দিন ধোনির মত হতে পারবে না।’জাতীয় দলের হয়ে সাফল্যের পর সাফল্যের রূপকথা লিখেছেন মাহি। জোড়া বিশ্বকাপ জয় হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা- ধোনির মুকুটে সাফল্যের রামধনু গোটা কেরিয়ার জুড়েই। আইপিএল শুরুর আগেই স্বাধীনতা দিবসে অবসর নিয়ে ফেলেছেন তিনি।ধোনির অবসরের পর টিম ম্যানেজমেন্ট আপাতত ধোনির উত্তরসূরি নির্বাচনে ব্যস্ত। ঋষভ পন্থকে দিনের পর দিন সুযোগ দেওয়া হলেও, নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি তিনি।

বিশ্বকাপের পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে পন্থকে জায়গা দেওয়া হয়েছিল।ব্যর্থ হওয়ার পর আপাতত ধোনির জায়গা নেওয়ার দৌড়ে রয়েছেন সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানও। অস্ট্রেলিয়া গামী দলেই যেমন পন্থকে কেবলমাত্র টেস্টে নেওয়া হয়েছে। তা-ও ঋদ্ধিমান সাহার পর দ্বিতীয় পছন্দ হিসাবে। বাদ পড়েছেন সীমিত ওভারের ক্রিকেটে। টি২০-তে সঞ্জু স্যামসনকে নেওয়া হয়েছে। ওডিআইতে কিপিং করবেন লোকেশ রাহুল।গম্ভীর তা-ই বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার মারার হিসাবে ধোনি অতুলনীয়। পন্থকে বড়সড় ছক্কার জন্য সম্ভবত ধোনির সঙ্গে ওকে তুলনা করা হয়। পন্থকে এখনো অনেক উন্নতি করতে হবে। উইকেটকিপিং হোক বা ব্যাটিং বহু উন্নতি করতে হবে ওকে।’

‘কোনদিনই ধোনি হতে পারবে না’, পন্থকে নিয়ে সাফ জবাব গম্ভীরের ।আইপিএলে ১২ ম্যাচে পন্থ এবারে করেছেন মাত্র ২৮৫ রান। স্ট্রাইক রেট মাত্র ১০৯। এই হতশ্রী পারফরম্যান্স এর ফলে নির্বাচক থেকে ভক্ত সবার রোষের মুখে তিনি। তাই গম্ভীর বলেন যথেষ্ট প্রতিভাবান পন্থ। শুধু ধোনির সাথে তুলনা না করে তাকে পন্থ হিসেবে খেলতে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন