নজরবন্দি ব্যুরোঃ কোভিডের এই মর্মান্তিক অবস্থায় মানসিক সমস্যায় ভোগেন অনেকেই সঙ্গে থাকে কাজের প্রেসার, এর কারণে অনেকে আবার আত্মহত্যাও করেন। এটাও কি ঠিক সেরকমই ঘটনা নাকি অন্যকিছু?নিজেকে শেষ করে দিতে চেয়ে হোটেলের ছ’তলার বারান্দা থেকে ঝাঁপ দিলেন রাজস্থানের যোধপুরের বাসিন্দা এক মডেল। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু কেন ঝাঁপ দিলেন তিনি?
আরও পড়ুনঃ অবশেষে করোনা মুক্ত সুর সম্রাজ্ঞী, স্বস্তি পরিবার থেকে ফ্যানদের
২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু তুলে দিয়েছিল অনেক গুলো প্রশ্ন। দেশের এই উঠতি তরুণ অভিনেতার অস্বাভাবিক মৃত্যুতে গর্জে উঠেছিল গোটা দেশ। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছিল ‘জাস্টিস ফর সুশান্ত’ ট্যাগ। সেসময় অধিকাংশ মানুষ একপ্রকার ধরেই নিয়েছিলেন সুশান্তের মৃত্যুর পিছনে রয়েছে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর হাত। তবে সময়ের সাথে সেই ঘটনা অনেকটা থিতিয়ে গিয়েছে।
তবে আজ দুবছর আগে সুশান্তের মৃত্যুর পর একে একে সামনে এসেছে দেশের আরও একাধিক উঠতি তারকাদের আত্মহত্যা করার চেষ্টা (Attempt to Suicide), কিংবা আত্মহত্যার খবর। সম্প্রতি ফের একবার এমনই একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। উল্লেখ্য যোধপুরের বাসিন্দা,পেশায় মডেল (Model) ওই মেয়েটির নাম গুনগুন উপাধ্যায় (Gungun Upadhyay)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উঠতি মডেল গুনগুন উপাধ্যায় শনিবার রাতে উদয়পুর থেকে যোধপুরের একটি হোটেলে ফেরেন। ওই হোটেলের ছ’তলার বারান্দা থেকে তিনি ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার আগে তিনি বাবাকে ফোনও করেন। ফোন করে বলেন, ‘আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও।’ এর পরই তিনি বারান্দা থেকে ঝাঁপ দেন।
ফোন পাবার পর গুনগুনের (Gungun Upadhyay) বাবা গণেশ উপাধ্যায় তৎক্ষণাৎ পুলিশকে ফোন করলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় কিশোরী মডেল কে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
রহস্যজনক আত্মহত্যার চেষ্টা, বাবাকে ফোন রেখেই ছ’তলা থেকে ঝাঁপ মডেলের

হাসপাতাল সূত্রে খবর, গুনগুনের বুকে চোট রয়েছে। পায়ের হাড় ভেঙেছে। চিকিৎকরা জানিয়েছেন, তাঁর প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে তাঁকে টানা রক্ত দিতে হচ্ছে। তবে কেন সে এই পদক্ষেপ করল, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এখনও গুনগুন কিছু বলার অবস্থায় নেই। জ্ঞান ফিরলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানা যাবে।



